বাংলাদেশ

ছাত্রদলের ধাওয়ার অভিযোগ, থানায় আশ্রয় নিলেন শিবিরের নেতাকর্মীরা

  • 1:37 am - August 09, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
প্রচারমূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ধাওয়া ও হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ আগষ্ট: মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারমূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রশিবিরের অভিযোগ, পোস্টার লাগানোর সময় তাদের বাধা দেওয়ার পর ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া ও হামলা করেছেন। পরে আত্মরক্ষার্থে শিবিরের কয়েকজন নেতাকর্মী শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে শ্রীপুর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিফাতের অভিযোগ, সিরাত প্রতিযোগিতার প্রচারের জন্য কলেজের সামনে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের শ্রীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান অন্তর তাদের বাধা দেন। এ সময় গালাগাল করে পোস্টার ছিঁড়ে ফেলা এবং একজনের মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

রিফাত বলেন, বিষয়টি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়াকে জানালে তিনি থানায় গিয়ে দেখা করতে বলেন। পরে কয়েকজন নেতাকর্মী থানায় গিয়ে ওসিকে না পেয়ে ফিরে এসে অবশিষ্ট পোস্টার লাগান।

তার ভাষ্য, পোস্টার লাগানো শেষে ফেরার সময় ছাত্রদলের কয়েকজন কর্মী তাদের উদ্দেশে গালাগাল করতে থাকেন। তারা কোনো প্রতিক্রিয়া না দেখালেও পরে রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

রিফাত বলেন, “হামলার সময় ধাওয়া খেয়ে আত্মরক্ষার্থে শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নিয়েছি। এখনও থানায় আছি। ছাত্রদলের ছেলেরা থানার আশপাশে ঘোরাঘুরি করছে। আমরা কখন বের হব, তা নিয়েও আতঙ্কে আছি।”তবে হামলা ও ধাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদলের শ্রীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান অন্তর।

তিনি বলেন, সকালে কলেজে গিয়ে তিনি দেখতে পান, শিবিরের নেতাকর্মীরা কলেজের প্রধান ফটকে পোস্টার লাগাচ্ছেন। তিনি প্রধান ফটকে পোস্টার না লাগিয়ে অন্য জায়গায় লাগানোর অনুরোধ করেছিলেন।

মেহেদী হাসান অন্তর বলেন, “আমি কোনো গালাগাল করিনি এবং পোস্টারও ছিঁড়িনি। পরবর্তীতে ধাওয়া দেওয়ার যে ঘটনা বলা হচ্ছে, সেখানে আমি ছিলাম না।”পরে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টির মীমাংসা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জোবায়ের হোসাইন।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন গণমাধ্যমকে বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে উভয় পক্ষের নেতারা পরস্পরের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই শাখার আরও খবর

রাশিয়ার তেল-গ্যাস কিনলেই ১০০% শুল্ক, চাপে ভারত-চীন

মেলবোর্ন,৯ আগষ্ট: রাশিয়ার জ্বালানি আমদানির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর…

শিক্ষিকাকে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ, পুলিশ হেফাজতে মাদরাসা শিক্ষক

মেলবোর্ন, ৯ আগষ্ট: যশোরে এক নারী শিক্ষিকাকে অশালীন প্রস্তাব, কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে একটি ইসলামিয়া ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।…

এআই দিয়ে তৈরি নতুন ভাইরাস, জৈব বিপর্যয়ের আশঙ্কায় বিজ্ঞানীরা

মেলবোর্ন,৯ আগষ্ট: অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নতুন চিকিৎসা পদ্ধতি খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ১৬টি নতুন ভাইরাস তৈরি করেছেন গবেষকেরা। পরীক্ষাগারে এসব ভাইরাস পুনরুৎপাদনও…

ইনফান্তিনোর সম্ভাব্য চ্যালেঞ্জার লিসে ক্লাভেনেস, কে এই ৪৫ বছর বয়সী নারী?

মেলবোর্ন,৯ আগষ্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা বাড়ার মধ্যেই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এসেছে নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান লিসে…

সময়মতো বিমানবন্দরে না পৌঁছে ফ্লাইট মিস, দৌড়ে প্লেন থামানোর চেষ্টা দুই নারীর

মেলবোর্ন, ৯ আগষ্ট: সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ফ্লাইট মিস করেছিলেন দুই নারী। তবে ফ্লাইট মিস করেই থেমে থাকেননি তারা। বিমান ছাড়ার প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার…

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করিয়েছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

মেলবোর্ন, ৯ আগষ্ট- চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au