খেলা

ফিফায় নেতৃত্বের লড়াই

ইনফান্তিনোর সম্ভাব্য চ্যালেঞ্জার লিসে ক্লাভেনেস, কে এই ৪৫ বছর বয়সী নারী?

ইনফান্তিনোর সম্ভাব্য চ্যালেঞ্জার নরওয়ের লিসে ক্লাভেনেস

  • 2:06 am - August 09, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
ইনফান্তিনোর সম্ভাব্য চ্যালেঞ্জার লিসে ক্লাভেনেস, কে এই ৪৫ বছর বয়সী নারী?। ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৯ আগষ্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা বাড়ার মধ্যেই সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এসেছে নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান লিসে ক্লাভেনেসের নাম। ৪৫ বছর বয়সী এই আইনজীবী ও সাবেক ফুটবলার সরাসরি ইনফান্তিনোর পদত্যাগের দাবিও তুলেছেন।

ক্লাভেনেস পেশায় আইনজীবী হলেও একসময় পেশাদার ফুটবলার ছিলেন। নরওয়ে জাতীয় দলের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২২ সালে নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ফুটবল প্রশাসনে তাঁর সক্রিয় অবস্থান নজর কেড়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্লাভেনেস। পরের বছর ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরোধিতাও করে নরওয়ে। নরওয়ের সাংবাদিক মিনা ফিনস্তেদ বার্গের মতে, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বর্তমানে যে সমালোচনা চলছে, তার অন্যতম সূচনা হয়েছিল ক্লাভেনেসের অবস্থানের মধ্য দিয়ে।

চলতি বছরে ইনফান্তিনোর বিরুদ্ধে নরওয়ে ফুটবল ফেডারেশনের আপত্তির তালিকাও দীর্ঘ হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘শান্তি পুরস্কার’ দেওয়া, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে বিশ্বকাপে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত এবং বেসরকারি বিনিয়োগকারীদের জন্য ফিফার প্রতিযোগিতা উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আপত্তি জানিয়েছে নরওয়ে। এসব বিষয় ফিফার এথিকস কমিটির কাছেও তুলেছে দেশটির ফুটবল ফেডারেশন।

এদিকে মাঠের সাফল্যও ক্লাভেনেসকে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময় বড় কোনো টুর্নামেন্টে সাফল্য না পাওয়া নরওয়ে এবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। ফলে ফুটবল প্রশাসনে তাঁর অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে।

তবে এখনো আনুষ্ঠানিক ভাবে ফিফা সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি ক্লাভেনেস। বিষয়টিকে ব্যক্তিগত ক্ষমতার লড়াই হিসেবেও দেখতে চান না তিনি। এরই মধ্যে দুর্নীতির অভিযোগে বিতর্কিত সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, ফিফার নেতৃত্বে এবার একজন নারীর আসা উচিত।

ক্লাভেনেসের সম্ভাব্য প্রার্থিতার সামনে অবশ্য বড় চ্যালেঞ্জও রয়েছে। ইউরোপের বাইরে বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় তাঁকে তুলনামূলকভাবে উদারপন্থী হিসেবে দেখা হয় বলে ধারণা করা হচ্ছে। এমনকি ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ২০২৩ সালের নির্বাহী কমিটির নির্বাচনেও হেরে গিয়েছিলেন তিনি। পরে ২০২৫ সালে নারীদের জন্য সংরক্ষিত আসনে একমাত্র প্রার্থী হিসেবে উয়েফার নির্বাহী কমিটিতে জায়গা পান।

নরওয়ের সাবেক গোলরক্ষক এরিক থর্স্তভেটও ক্লাভেনেসের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, ইউরোপেই যেখানে ক্লাভেনেসের জন্য নির্বাচনে জয় পাওয়া কঠিন হয়েছে, সেখানে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সমর্থন পাওয়া আরও বড় চ্যালেঞ্জ হতে পারে।

আগামী বছর মার্চে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য নির্বাচন করার কথা রয়েছে ইনফান্তিনোর। এখন পর্যন্ত তিনিই একমাত্র ঘোষিত প্রার্থী। তবে ক্লাভেনেস আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী লড়াইয়ে নামলে ফিফার নেতৃত্বের এই নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে।

এই শাখার আরও খবর

রাশিয়ার তেল-গ্যাস কিনলেই ১০০% শুল্ক, চাপে ভারত-চীন

মেলবোর্ন,৯ আগষ্ট: রাশিয়ার জ্বালানি আমদানির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের পথ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের ওপর…

শিক্ষিকাকে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ, পুলিশ হেফাজতে মাদরাসা শিক্ষক

মেলবোর্ন, ৯ আগষ্ট: যশোরে এক নারী শিক্ষিকাকে অশালীন প্রস্তাব, কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে একটি ইসলামিয়া ক্যাডেট মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।…

এআই দিয়ে তৈরি নতুন ভাইরাস, জৈব বিপর্যয়ের আশঙ্কায় বিজ্ঞানীরা

মেলবোর্ন,৯ আগষ্ট: অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নতুন চিকিৎসা পদ্ধতি খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ১৬টি নতুন ভাইরাস তৈরি করেছেন গবেষকেরা। পরীক্ষাগারে এসব ভাইরাস পুনরুৎপাদনও…

সময়মতো বিমানবন্দরে না পৌঁছে ফ্লাইট মিস, দৌড়ে প্লেন থামানোর চেষ্টা দুই নারীর

মেলবোর্ন, ৯ আগষ্ট: সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ফ্লাইট মিস করেছিলেন দুই নারী। তবে ফ্লাইট মিস করেই থেমে থাকেননি তারা। বিমান ছাড়ার প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার…

উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করিয়েছে যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

মেলবোর্ন, ৯ আগষ্ট- চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই…

ছাত্রদলের ধাওয়ার অভিযোগ, থানায় আশ্রয় নিলেন শিবিরের নেতাকর্মীরা

মেলবোর্ন, ৯ আগষ্ট: মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারমূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রশিবিরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au