বিশ্ব

সময়মতো বিমানবন্দরে না পৌঁছে ফ্লাইট মিস, দৌড়ে প্লেন থামানোর চেষ্টা দুই নারীর

  • 1:54 am - August 09, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
নিজেদের ফ্লাইট মিস করেন দুই নারী।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ আগষ্ট: সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ফ্লাইট মিস করেছিলেন দুই নারী। তবে ফ্লাইট মিস করেই থেমে থাকেননি তারা। বিমান ছাড়ার প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার পর অ্যাপ্রনে দৌড়ে গিয়ে সেই প্লেন থামানোর চেষ্টা করেন দুজন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বার্তাসংস্থা ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ জুলাই রাশিয়ার মস্কোর শেরেমেতেভো আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, ওই দুই নারী রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লোটের একটি ফ্লাইটের টিকিট করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পারায় তারা ফ্লাইটটি মিস করেন।

ফ্লাইট মিস করার পর টার্মিনালের ভেতরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করে তারা বিমানবন্দরের নিয়ন্ত্রিত বা ‘রেস্ট্রিকটেড’ এলাকায় চলে যান। এ সময় তাদের একজনকে স্যুটকেস নিয়ে দৌড়াতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি অ্যাপ্রন থেকে সরিয়ে রানওয়ের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় দুই নারী দৌড়ে বিমানের দিকে এগিয়ে গেলে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের কর্মীরা তাদের থামিয়ে দেন। কিছুক্ষণ পর নিরাপত্তা বাহিনীর একজন সদস্যও ঘটনাস্থলে পৌঁছান।

পরে দুই নারীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। বিমানটি উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে তাদের আর ওই ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

বিমানবন্দরের অ্যাপ্রন হলো এমন একটি নিয়ন্ত্রিত এলাকা, যেখানে বিমান পার্কিং, যাত্রী ও মালামাল ওঠানো-নামানো এবং বিভিন্ন ধরনের গ্রাউন্ড অপারেশন পরিচালিত হয়। সাধারণ যাত্রীদের সেখানে প্রবেশের অনুমতি নেই।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে ওই দুই নারী কীভাবে নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই শাখার আরও খবর

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

মোল্লাহাটে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা (৭) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া…

ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। চাকরিতে যোগ দেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় রোববার সকালে এ হামলার শিকার হন…

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au