খেলা

বাবা হারালেন মেসি, ৬৮ বছর বয়সে হোর্হে মেসির মৃত্যু

  • 3:26 am - August 09, 2026
  • পঠিত হয়েছে:৩৮৯ বার
৬৮ বছর বয়সে মারা গেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি।ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৯ আগষ্ট: দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত করেছে মেসির পরিবার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবনের শেষ কয়েক মাস রোজারিওর একটি চিকিৎসাকেন্দ্র ও নিজ বাড়িতে কাটিয়েছেন হোর্হে। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী সেলিয়া এবং তিন সন্তান রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোল।

লিওনেল মেসির ক্যারিয়ারে তার বাবা হোর্হের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা থেকে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমানোর শুরুর সময় থেকেই ছেলের ক্যারিয়ারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি। একপর্যায়ে মেসির এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন হোর্হে।

বাবার প্রভাব নিয়ে এর আগে মেসি বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই আমার সব সময় বাবার অনুমোদনের প্রয়োজন হতো। প্রতিটি ম্যাচের পরই আমি তাকে জিজ্ঞেস করতাম, আমার খেলা তার কাছে কেমন লেগেছে।’

মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও হোর্হে মেসির মৃত্যুতে শোক জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, রোজারিও শহরে ৬৮ বছর বয়সে হোর্হে মেসির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

২০২৬ বিশ্বকাপের সময়ই হোর্হে মেসির অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। তখন আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, তিনি বেশ কিছু স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। কয়েক মাস ধরে গুরুতর অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার রাত ১০টার দিকে রোজারিওর একটি ক্লিনিকে তার মৃত্যু হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবে ও রোজারিও থ্রি জানিয়েছে।

মেসির পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করার কয়েক ঘণ্টা আগেই আর্জেন্টিনার কয়েকটি সংবাদমাধ্যম হোর্হে মেসির মৃত্যুর খবর প্রকাশ করে। পরে রয়টার্সের কাছে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ছেলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে সবসময় পাশে থাকা হোর্হে মেসি ছিলেন লিওনেল মেসির অন্যতম প্রধান ভরসার জায়গা। তার মৃত্যুতে মেসির পরিবার ও ফুটবলজগতে নেমে এসেছে শোকের ছায়া।

সূত্র-রয়টার্স

এই শাখার আরও খবর

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

মোল্লাহাটে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা (৭) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া…

ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার গলায় ছুরিকাঘাত

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দায়িত্ব পালনের সময় গলায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। চাকরিতে যোগ দেওয়ার মাত্র ১০ সপ্তাহের মাথায় রোববার সকালে এ হামলার শিকার হন…

অ্যাডিলেডে ছড়িয়ে পড়ছে হাম, হাসপাতাল ও বিনোদনকেন্দ্রসহ ২৮ স্থানে সতর্কতা

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে হামের (Measles) প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় সংক্রমণের ঝুঁকিপূর্ণ স্থান বা এক্সপোজার সাইট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে হাসপাতাল, বিনোদনকেন্দ্র, শপিং…

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান

নিয়োগপত্র ও নির্ধারিত সময়ে যোগদানের সুযোগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগপত্র না পাওয়া…

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতার বাড়িতে আগুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au