ডেমরায় ইট দিয়ে মাথায় আঘাত করে রিকশাচালককে হত্যা
ঢাকার ডেমরার কামারভোগ এলাকায় দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালককে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা…
যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার বাংলাদেশের রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
একইসঙ্গে তিনি জানান, পোশাক রপ্তানির ক্ষেত্রে একক বাজারের ওপর নির্ভরশীলতা কমানোর পদক্ষেপও নেওয়া হচ্ছে।
রোববার (৬ এপ্রিল) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যাতে দেশটি থেকে আমদানি করা পণ্যে বাড়তি শুল্ক ও ট্যারিফ কমানোর আলোচনা চলছে। এছাড়াও নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। বিষয়টি পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলে, এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্যের দাম তূলনামূলকভাবে কম ছিল। ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে। সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করেছে বলে এটি সম্ভব হয়েছে। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলেও জানান তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au