বিজ্ঞান ও প্রযুক্তি

অ্যান্ড্রয়েড ডিভাইসে বন্ধ হতে যাচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট

  • 7:27 pm - August 09, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
অ্যান্ড্রয়েড থেকে বিদায় নিচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, প্রধান এআই সহকারী হিসেবে আসছে জেমিনি।

মেলবোর্ন, ৯ আগষ্ট: প্রায় এক দশকের পথচলার পর অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে *গুগল*। এর পরিবর্তে অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটে প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী হিসেবে *জেমিনি*কে সামনে আনছে প্রযুক্তি জায়ান্টটি। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে এই পরিবর্তন কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে গুগল। সব ব্যবহারকারীর ডিভাইসে পরিবর্তন পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর ব্যবহারকারীরা আর আগের মতো গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন না। গুগলের এই সিদ্ধান্তের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল অ্যাসিস্ট্যান্টের দীর্ঘদিনের ভূমিকার অবসান ঘটতে যাচ্ছে।

এই পরিবর্তনের আওতায় থাকবে অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট, ওয়্যার ওএস স্মার্টওয়াচ, সামঞ্জস্যপূর্ণ হেডফোন ও ইয়ারবাড এবং ফোনের সঙ্গে সংযুক্ত অ্যান্ড্রয়েড অটো। তবে অ্যান্ড্রয়েড অটোমোটিভ অপারেটিং সিস্টেমে পরিচালিত যেসব গাড়িতে গুগলের বিল্ট-ইন সিস্টেম রয়েছে, সেখানে ৪ সেপ্টেম্বরের পরও গুগল অ্যাসিস্ট্যান্টের সেবা চালু থাকবে।

একইভাবে ‘গুগল হোম স্পিকার, স্মার্ট ডিসপ্লে এবং গুগল টেলিভিশনেও’ এই নির্দিষ্ট পরিবর্তন এখনই কার্যকর হচ্ছে না। এসব ডিভাইসে জেমিনি যুক্ত করার বিষয়টি আলাদাভাবে এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে গুগল।

জেমিনিতে রূপান্তরের পরিকল্পনা

গুগল ২০২৫ সালেই গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে জেমিনিতে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল। তবে জেমিনিকে আরও উন্নত ও স্থিতিশীল করার জন্য পরিকল্পনাটি বাস্তবায়নে প্রায় এক বছর সময় লেগেছে।

এতদিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা জেমিনি কোনো কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রয়োজনে আবার গুগল অ্যাসিস্ট্যান্টে ফিরে যেতে পারতেন। নতুন পরিবর্তন কার্যকর হওয়ার পর সেই সুযোগ আর থাকবে না।

যেসব অ্যান্ড্রয়েড ডিভাইস জেমিনির প্রয়োজনীয় ন্যূনতম সিস্টেম রিকোয়ারমেন্ট পূরণ করে এবং যেসব দেশে বা অঞ্চলে জেমিনি ব্যবহারের সুযোগ রয়েছে, সেসব ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবেই জেমিনি নতুন এআই সহকারী হিসেবে চালু হবে। এর জন্য ব্যবহারকারীদের আলাদাভাবে কোনো অ্যাপ ইনস্টল বা আপডেট করতে হবে না।

দৈনন্দিন কাজেও জেমিনির ব্যবহার বাড়ছে

জেমিনি ইতোমধ্যে ফোন করা, বার্তা পাঠানো, নেভিগেশন এবং বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণের মতো দৈনন্দিন অনেক কাজ করতে পারে। ফলে গুগল অ্যাসিস্ট্যান্টের বিকল্প হিসেবে জেমিনিকে আরও কার্যকর করে তুলতে বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে।

তবে কিছু ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে *ইন্টারপ্রেটার মোড*, যা ভিন্ন ভাষাভাষী মানুষের কথোপকথনের সময় তাৎক্ষণিক অনুবাদে সহায়তা করত, জেমিনিতে একইভাবে পূর্ণ সমর্থন না থাকায় ব্যবহারকারীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য ঘাটতি হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে *টকব্যাকের* মতো অ্যাক্সেসিবিলিটি সুবিধা জেমিনিতে যুক্ত থাকায় দৃষ্টিপ্রতিবন্ধীসহ বিশেষ সহায়তা প্রয়োজন এমন ব্যবহারকারীরা এআই সহকারীর বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।

দ্রুত বাড়ছে জেমিনির ব্যবহারকারী

গুগলের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে জেমিনির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৯৫ কোটি’তে পৌঁছেছে। এক বছর আগে এই সংখ্যা ছিল প্রায় ৪৫ কোটি। অর্থাৎ এক বছরের ব্যবধানে জেমিনির মাসিক ব্যবহারকারী দ্বিগুণেরও বেশি হয়েছে।

ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ার পাশাপাশি জেমিনির সক্ষমতাও সম্প্রসারিত করছে গুগল। ফলে গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে জেমিনিকে অ্যান্ড্রয়েডের প্রধান এআই সহকারী হিসেবে প্রতিষ্ঠার সিদ্ধান্তকে গুগলের ভবিষ্যৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

গুগলের এই পরিবর্তনের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দৈনন্দিন ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতাতেও বড় পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের পরিচিত গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নিয়ে এখন থেকে অ্যান্ড্রয়েডের এআই সহকারী হিসেবে জেমিনিই হবে গুগলের প্রধান ভরসা।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au