ওষুধের দামে ৩২ বছরের পুরোনো নীতি ফেরানো কতটা যৌক্তিক?
মেলবোর্ন, ৯ আগষ্ট: “মায়ের ডায়াবেটিস-আর্থ্রাইটিস, বাবার হার্টে সমস্যাসহ আরও রোগ – নিয়মিত ডাক্তার দেখানো, ওষুধ কেনা, টেস্ট করা – এর মধ্যেই আছি। মাসে অন্তত ১০…
মেলবোর্ন, ৯ আগষ্ট: বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।
রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদের নাম ঘোষণা করেছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীরা ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর নির্ধারিত সময়ে সংসদে ভোটগ্রহণ হবে।সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হয় নির্বাচন কমিশনকে।
রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au