ওষুধের দামে ৩২ বছরের পুরোনো নীতি ফেরানো কতটা যৌক্তিক?
মেলবোর্ন, ৯ আগষ্ট: “মায়ের ডায়াবেটিস-আর্থ্রাইটিস, বাবার হার্টে সমস্যাসহ আরও রোগ – নিয়মিত ডাক্তার দেখানো, ওষুধ কেনা, টেস্ট করা – এর মধ্যেই আছি। মাসে অন্তত ১০…
মেলবোর্ন, ৯ আগষ্ট: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বিমানবন্দর থানার পুলিশ সূত্র জানায়, ইমিগ্রেশন পুলিশ বিমানবন্দর এলাকা থেকে ডন হককে আটক করে। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলায় আসামি ১১ জন
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা থাকলেও এ ঘটনায় কার্যকর তদন্ত নিয়ে প্রশ্ন ছিল।
পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে তাঁর পরিবার। তাঁর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ ঘটনাটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করেছিল।
তবে পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, অপমৃত্যুর মামলা তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সেটি স্বাভাবিকভাবেই হত্যা মামলায় রূপ নেবে।
চার বছরের ক্যারিয়ারে ২৭ সিনেমা
নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক হয় সালমান শাহর। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
দর্শক ও সমালোচকদের কাছে অল্প সময়েই তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকায় পরিণত হন। ১৯৯৬ সালে তাঁর মৃত্যুর পরও তাঁর জনপ্রিয়তা অটুট রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au