খেলা

সরকারের সঙ্গে আলোচনা করবে বাফুফে

ফিফার বিতর্কিত প্রকল্পে বাংলাদেশের আগাম সমর্থন ছিল না: তাবিথ আউয়াল

  • 2:58 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার
ফিফার বিতর্কিত প্রকল্পে বাংলাদেশের আগাম সমর্থন ছিল না: তাবিথ আউয়াল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বিশ্বকাপের বেসরকারীকরণ ও ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পে বাংলাদেশ আগাম কোনো সমর্থন দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

রোববার (৯ আগস্ট) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, উয়েফার জোরালো ভূমিকা এবং আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলায় বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে বাফুফের আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ফিফা সভাপতি ইনফান্তিনোর প্রস্তাবকে বাংলাদেশ সমর্থন জানিয়েছে। তবে এই দাবি নাকচ করে তাবিথ আউয়াল বলেন, বাফুফের যেকোনো সিদ্ধান্ত নির্বাহী কমিটিতে আলোচনার পর চূড়ান্ত হয় এবং তা প্রকাশ্যে জানানো হয়।

তিনি বলেন, ‘আমরা কোনো অগ্রিম সমর্থন বা স্বীকৃতি দিইনি। কোনো ব্যক্তির জন্যও দিইনি, কোনো প্রতিষ্ঠানের পক্ষেও দিইনি। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের যে প্রোগ্রাম নিয়ে সদস্য দেশগুলোর মতামত চাওয়া হয়েছিল, আমাদের নির্বাহী কমিটি তা বিবেচনা করার আগেই ফিফা সেটি বাতিল ঘোষণা করেছে।’

ইনফান্তিনোর প্রস্তাবিত প্রকল্পের আওতায় বিশ্বকাপের ২০ শতাংশ মালিকানা ৪ দশমিক ২ বিলিয়ন ডলারে ব্যবসায়ী জোশুয়া কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালের কাছে বিক্রির পরিকল্পনা ছিল। জোশুয়া কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।

প্রস্তাব অনুযায়ী, শেয়ার বিক্রি হলে ফিফার প্রতিটি সদস্য দেশ ভবিষ্যতে সর্বোচ্চ ৪০ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারত। বর্তমানে ফিফার সদস্য দেশগুলো সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পেয়ে থাকে। শেষ পর্যন্ত প্রকল্পটি বাতিল হলেও ফিফার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। ইনফান্তিনোকে আর ফিফার সভাপতি হিসেবে দেখতে চান না-এমন মতও বিভিন্ন মহল থেকে আসছে।

এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘উয়েফা শক্তিশালী ভূমিকা রাখার কারণে এটা ভূ-রাজনৈতিক ইস্যুতে রূপ নিচ্ছে। এ কারণে আমি মনে করি বাফুফের নির্বাহী কমিটির পাশাপাশি আমাদের ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলতে হবে। সার্বিক বিষয়ে আলাপ-আলোচনা করেই আমাদের অবস্থান জানাব।’

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au