খেলা

পতাকার প্রতি ভালোবাসা

লাল-সবুজ পতাকা দেখে ছুটে গেলেন সাকিব, দিলেন অটোগ্রাফ

ভক্তের আবদার রাখলেন সাকিব

  • 3:18 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
লাল-সবুজ পতাকা দেখে ছুটে গেলেন সাকিব, দিলেন অটোগ্রাফ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্টঃ  বাংলাদেশের লাল-সবুজ পতাকা দেখে গ্যালারির দিকে ছুটে গিয়ে এক ভক্তের হাতে থাকা জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে থাকা বাংলাদেশের এই অলরাউন্ডারের এমন মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত রাতের গল গ্ল্যাডিয়েটর্স ও জাফনা কিংসের ফাইনাল শেষে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের ড্রেসিংরুমে ফিরছিলেন সাকিব। এ সময় গ্যালারি থেকে এক বাংলাদেশি ভক্ত তাঁকে ডাকেন। লাল-সবুজ পতাকা দেখে সাকিব গ্যালারির কাছে এগিয়ে যান এবং পতাকায় অটোগ্রাফ দেন।

শুধু পতাকাতেই নয়, এক খুদে ভক্তের আবদারও পূরণ করেন সাকিব। ভক্তটি একটি ছোট ব্যাট এগিয়ে দিলে সেখানেও অটোগ্রাফ দেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

ফাইনালে জাফনা কিংস রানার্সআপ হলেও সাকিবের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ৪ ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। গল গ্ল্যাডিয়েটর্সের টমাস রজার্স ও দিনুরা কালাপাহানার উইকেট তুলে নেন তিনি। ফাইনালে ২৪ বলের মধ্যে ১৫টিই ডট বল করেন সাকিব। এর স্বীকৃতি হিসেবে ম্যাচ শেষে সর্বোচ্চ ডট বলের পুরস্কারও পান তিনি এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে চার ইনিংসে ৪১ রান করেছেন সাকিব। তাঁর ব্যাটিং গড় ২০ দশমিক ৫ এবং স্ট্রাইক রেট ১১৭ দশমিক ১৪। বল হাতে ৭ দশমিক ৭৯ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। প্রায় ২২ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা এই অলরাউন্ডার অবশ্য বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন।

জাতীয় দলের বাইরে থাকলেও বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা দেখে ভক্তের আবদার পূরণ করার ঘটনায় সাকিবের প্রতি দেশের ক্রিকেটপ্রেমীদের আবেগ আরও একবার সামনে এসেছে।

এই শাখার আরও খবর

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা প্রস্তুত: জেলেনস্কি

মেলবোর্ন, ১০ আগষ্টঃ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…

আকাশ প্রতিরক্ষায় বড় অগ্রগতি, ‘কুশা’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় স্বনির্ভরতার পথে ভারত

মেলবোর্ন,১০ আগষ্ট: ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘কুশা’র প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ…

কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা

মেলবোর্ন,১০ আগষ্ট: দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একে একে চারটি ডিম ছুড়ে মেরেছেন বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা। শনিবার পার্লামেন্ট অধিবেশন…

ফিফার বিতর্কিত প্রকল্পে বাংলাদেশের আগাম সমর্থন ছিল না: তাবিথ আউয়াল

মেলবোর্ন, ১০ আগষ্ট: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত বিশ্বকাপের বেসরকারীকরণ ও ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পে বাংলাদেশ আগাম কোনো সমর্থন দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের…

কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহী গুগল, মেটা ও টিকটক

মেলবোর্ন, ১০ আগষ্ট: গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানির প্রস্তাবিত এআই ডেটা সেন্টার প্রকল্পে গুগল, মেটা ও টিকটক সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিনিয়োগের…

বাংলাদেশ সফরে সিদ্ধান্তহীন ভারত, সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই

মেলবোর্ন, ১০ আগষ্ট: সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দলের আসা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সফরটি নিয়ে এবার ভারত সরকারের অনুমতি ও স্পষ্ট নির্দেশনা চাইতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au