বাংলাদেশ

শাহজালালে ৫৬ লাখ টাকার স্বর্ণ, সিগারেট ও অন্যান্য পণ্য জব্দ

দুবাই-দিল্লিফেরত যাত্রীদের ব্যাগে মিলল পণ্য

  • 5:17 am - August 10, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
শাহজালালে ৫৬ লাখ টাকার স্বর্ণ, সিগারেট ও অন্যান্য পণ্য জব্দ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্টঃ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ৫৬ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, সিগারেট, ‘গৌরী ক্রিম’ ও মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

রোববার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে পরিচালিত পৃথক অভিযানে দুবাই ও দিল্লি থেকে আসা একাধিক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সিআইআইডির সি-শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে নজরদারি জোরদার করেন। এ সময় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটে আসা যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টন সিগারেট ও ৪০ কেজি ‘গৌরী ক্রিম’ উদ্ধার করা হয়।

একই ফ্লাইটের আরেক যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন সিগারেট ও ৩ কেজি ‘গৌরী ক্রিম’ জব্দ করা হয়। অন্যদিকে, দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি ‘গৌরী ক্রিম’ ও চারটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

এনবিআর জানিয়েছে, বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে সিআইআইডির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে।

সিআইআইডি জানিয়েছে, যাত্রীদের প্রোফাইলিং, নিবিড় নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ফ্লাইট ও যাত্রী শনাক্ত করে চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই শাখার আরও খবর

স্বজনের খোঁজ নেই, মালয়েশিয়ার মর্গে ১৫ দিন ধরে বাংলাদেশির লাশ

মেলবোর্ন, ১০ আগষ্টঃ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালের মর্গে ১৫ দিন ধরে পড়ে আছে বাংলাদেশি নাগরিক দীন মোহাম্মদের মরদেহ। অনেক চেষ্টা করেও তাঁর স্বজনদের সন্ধান…

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, ফের মহাসড়ক অবরোধ

মেলবোর্ন, ১০ আগষ্টঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাসের ধাক্কায় নিহত হওয়ার পর দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (৯ আগস্ট) রাত…

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

মেলবোর্ন, ১০ আগষ্টঃ সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত সাত প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) এ অগ্নিকাণ্ডের ঘটনা…

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা প্রস্তুত: জেলেনস্কি

মেলবোর্ন, ১০ আগষ্টঃ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট…

আকাশ প্রতিরক্ষায় বড় অগ্রগতি, ‘কুশা’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় স্বনির্ভরতার পথে ভারত

মেলবোর্ন,১০ আগষ্ট: ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘কুশা’র প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ…

কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন আইন প্রণেতা

মেলবোর্ন,১০ আগষ্ট: দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তিকে লক্ষ্য করে একে একে চারটি ডিম ছুড়ে মেরেছেন বিরোধীদলীয় আইনপ্রণেতা তাইম কাদরিজা। শনিবার পার্লামেন্ট অধিবেশন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au