বাংলাদেশ

নিখোঁজের কয়েক ঘণ্টা পর শহীদ মিনারে মিলল কিশোরের ঝুলন্ত মরদেহ

  • 2:46 pm - August 10, 2026
  • পঠিত হয়েছে:৫৮ বার
নিহত সিহাব হোসেন ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট: মানিকগঞ্জ সদর উপজেলায় একটি শহীদ মিনার থেকে সিহাব হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে সদর উপজেলার জাগীর এলাকায় একটি মাঠের পাশে অবস্থিত শহীদ মিনার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিহাব হোসেন সদর উপজেলার হিজুলী গ্রামের সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মাছবাজারে মাছ ব্যবসায়ী মনির হোসেনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে বসবাস করত সিহাব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও পরিচিতরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

রোববার সকাল সাতটার দিকে জাগীর এলাকার একটি মাঠের পাশে থাকা শহীদ মিনারে সিহাবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় কয়েকজন। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। পরে খবর দেওয়া হয় পুলিশকে।

সকাল নয়টার দিকে মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

সিহাবের কর্মস্থলের মালিক মাছ ব্যবসায়ী মনির হোসেন জানান, সিহাব তাঁর মাছের দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। শনিবার সে ছুটি নিয়েছিল। ওই দিন সে দোকানে কাজে আসেনি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে সিহাবের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি কীভাবে ঘটেছে, কিশোরটির মৃত্যুর পেছনে কোনো কারণ ছিল কি না এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।

এদিকে কিশোরের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

মানবিক বিভাগে ১০০ ছাত্রের ৫৯ জনই ফেল

মেলবোর্ন, ১০ আগষ্ট: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগে ছাত্রদের ফলাফলে বড় ধরনের অবনমন দেখা গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা…

ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত

মেলবোর্ন, ১০ আগষ্ট: রাজনৈতিক টানাপোড়েনের কারণে আবারও পিছিয়ে যেতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ। আগামী সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এখনো…

টাইফুন ডলফিনের তাণ্ডবে চীনে ঘরছাড়া ১০ লাখ মানুষ, বন্যা-ভূমিধসের শঙ্কা

মেলবোর্ন, ১০ আগষ্ট: শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাতে চীনের পূর্বাঞ্চলে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে অঞ্চলটির যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।…

চীনা অর্থায়নে ধীরগতি, অনিশ্চয়তায় বাংলাদেশের বড় উন্নয়ন প্রকল্প

মেলবোর্ন, ১০ আগষ্ট:  একসময় বাংলাদেশের বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর অন্যতম প্রধান অর্থায়নকারী ছিল চীন। পদ্মা রেল সংযোগ, কর্ণফুলী টানেল, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোসহ…

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মেলবোর্ন, ১০ আগষ্ট: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে…

বাংলাদেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

মেলবোর্ন, ১০ আগষ্ট: দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে বিদ্যুৎ সংকট। তাপমাত্রা কিছুটা বাড়তেই গত কয়েক দিনের তুলনায় রোববার (৯ আগস্ট) লোডশেডিংয়ের মাত্রা আরও বেড়ে যায়।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au