বিনোদন

ভালোবাসায় আবেগ

১৫ মাস পর দেশে, ভালোবাসায় ভেজা ইলিয়াস কাঞ্চনের কয়েকটি দিন

চিকিৎসার জন্য আবার লন্ডনে

  • 2:15 am - August 11, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
১৫ মাস পর দেশে, ভালোবাসায় ভেজা ইলিয়াস কাঞ্চনের কয়েকটি দিন।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগষ্টঃ  দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর কয়েক দিনের জন্য দেশে ফিরেছেন কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। দেশে ফেরার পর সহকর্মী, বন্ধু ও ভক্তদের ভালোবাসায় আবেগঘন সময় কাটছে তাঁর।

সোমবার দুপুর থেকেই রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে নিসচার কার্যালয়ে অপেক্ষায় ছিলেন সহকর্মীরা। সন্ধ্যার আগে সাদা রঙের একটি প্রাইভেটকারে ছেলে মিরাজুল মইন জয়কে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছান ইলিয়াস কাঞ্চন। প্রায় ১৫ মাস পর প্রিয় মানুষটিকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মীরা। বাইরে অপেক্ষায় থাকা ভক্তরাও প্রিয় অভিনেতাকে একনজর দেখার জন্য ভিড় করেন।

অসুস্থ শরীরেও মুখে হাসি নিয়ে সবার সালামের জবাব দেন ইলিয়াস কাঞ্চন। অশ্রুসজল চোখে সবার কাছে দোয়া চান তিনি। এ সময় ছেলে জয় বাবার চিকিৎসা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

জয় বলেন, তাঁর বাবা সবার সঙ্গে হাসি মুখে সময় কাটাচ্ছেন। নিরাপদ সড়ক নিয়ে ইলিয়াস কাঞ্চনের অনেক স্বপ্ন রয়েছে। বাবার সেই স্বপ্নগুলো পূরণ করতে চান বলেও জানান তিনি। একই সঙ্গে বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

শুধু নিসচার কার্যালয়েই নয়, দেশে ফেরার পর গত কয়েক দিনে গুলশানের বাসাতেও ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করতে ছুটে এসেছেন চলচ্চিত্র অঙ্গনের সিনিয়র শিল্পী, সহকর্মী ও দীর্ঘদিনের বন্ধুরা। কেউ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন, কেউ পুরোনো দিনের স্মৃতি ভাগ করে নিয়েছেন, আবার কেউ নীরবে কিছু সময় তাঁর পাশে থেকেছেন।

গত ৩ আগস্ট দেশে ফেরার পর থেকেই ইলিয়াস কাঞ্চনের গুলশানের বাসা যেন পরিণত হয়েছে ভালোবাসা ও আবেগের মিলনস্থলে। তাঁর সঙ্গে দেখা করেছেন বরেণ্য অভিনেতা আলমগীর, রোজিনা, আনোয়ারা, প্রয়াত অভিনেত্রী দিতির মেয়ে লামিয়া চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে। গত শনিবার রাতে সুচন্দা ও চম্পার সঙ্গে দেখা হওয়াও ছিল ইলিয়াস কাঞ্চনের জন্য বিশেষ এক মুহূর্ত। দীর্ঘদিনের সহকর্মী ও আপনজনের মতো এই দুই বোনকে পেয়ে পুরোনো দিনের স্মৃতিচারণে মেতে ওঠেন তিনি। চম্পার সঙ্গে আবেগঘন কথোপকথনের একপর্যায়ে গানও গেয়েছেন কাঞ্চন।

চম্পা তাঁর জন্য জমজমের পানি ও কয়েকটি পাঞ্জাবি নিয়ে এসেছিলেন। নিজের হাতে কাঞ্চনকে জমজমের পানি পান করান তিনি। উপহার দেওয়া পাঞ্জাবিগুলো লন্ডনে নিয়ে যাওয়ার অনুরোধও করেন। এ সময় পরিচালক গাজী মাহবুবসহ চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

তবে দেশে ইলিয়াস কাঞ্চনের এই স্বস্তির সময় খুব বেশি দীর্ঘ হচ্ছে না। চিকিৎসার পরবর্তী ধাপের জন্য আগামী ১২ আগস্ট সকালে আবারও লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ব্রেন টিউমার শনাক্ত হওয়ার পর ২০২৫ সালের এপ্রিল থেকে যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। পরে তাঁকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। এরপর শুরু হয় দীর্ঘ ও কঠিন চিকিৎসা।

লন্ডনে ফিরে এবার মাউন্ট ভার্নন হাসপাতালে তাঁর চিকিৎসা আবার শুরু হবে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করাতে হবে তাঁকে। দেশে ফেরার পর নিজের অনুভূতি জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে এসে তিনি স্বস্তি বোধ করছেন। অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে আসছেন, তাঁদের সঙ্গে কথা বলতে পারছেন-এতে তাঁর ভীষণ ভালো লাগছে।

কয়েক দিনের এই স্বদেশবাস শেষে ১২ আগস্ট আবারও চিকিৎসার নতুন লড়াইয়ে ফিরবেন ইলিয়াস কাঞ্চন। সঙ্গে থাকবে সহকর্মীদের ভালোবাসা, ভক্তদের শুভকামনা এবং অগণিত মানুষের দোয়া।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au