বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন এআই মডেল

জাকারবার্গের ভাবনায় ‘সবার জন্য এআই’, প্রতিযোগিতায় মেটার নতুন মডেল

ওপেন সোর্স এআই নিয়ে জাকারবার্গের ভাবনা

  • 4:44 am - August 11, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
জাকারবার্গের ভাবনায় ‘সবার জন্য এআই’, প্রতিযোগিতায় মেটার নতুন মডেল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগষ্টঃ ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ওপর বিধিনিষেধ কমানোর পক্ষে মত দিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। একই সঙ্গে ব্যক্তিগত কম্পিউটারেও চালানো যাবে-এমন একটি নতুন এআই মডেল প্রকাশ করেছে তাঁর প্রতিষ্ঠান মেটা।

সোমবার নতুন মডেলটি প্রকাশের পাশাপাশি এআই নিয়ে নিজের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে একটি দীর্ঘ নিবন্ধ লিখেছেন জাকারবার্গ। যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে বিধিনিষেধ আরোপ করা উচিত কি না, তা নিয়ে আলোচনা চলছে। একই সময়ে এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার নির্মাণ নিয়েও স্থানীয় পর্যায়ে বিরোধিতা বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন মডেল প্রকাশ করল মেটা।

জাকারবার্গ জানান, মেটা তাদের সর্বশেষ এআই মডেলের ‘ওয়েট’ বা মডেলটি কীভাবে কাজ করবে তার মূল কাঠামো উন্মুক্ত করবে। এর ফলে সাধারণ ব্যবহারকারীরাও মডেলটি ডাউনলোড করে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ল্যাপটপে চালানো যাবে, এমন নতুন ধরনের ওপেন সোর্স এআই মডেলও প্রকাশ করবে মেটা।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে জাকারবার্গ বলেন, সুপার ইন্টেলিজেন্সকে কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া উচিত। এতে মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই ব্যবহার ও পরিচালনা করার সুযোগ পাবে।

জাকারবার্গের মতে, কিছু এআই প্রতিষ্ঠান মূলত কোম্পানি, সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তি তৈরি করছে। এতে এআইয়ের ক্ষমতা ব্যক্তির পরিবর্তে বড় প্রতিষ্ঠানগুলোর হাতে আরও বেশি কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ ডেটা ব্যবহারে বিধিনিষেধ থাকায় যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠানগুলোর তুলনায় কিছু বিদেশি প্রতিষ্ঠান সুবিধা পাচ্ছে। বিদেশি ওপেন সোর্স মডেলে প্রবেশাধিকার সীমিত করা এ সমস্যার কার্যকর সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি। জাকারবার্গের ভাষ্য, বিশ্বে মার্কিন ওপেন সোর্স এআই মডেলগুলোকে সেরা করে তোলাই লক্ষ্য হওয়া উচিত। এ জন্য এসব মডেলের প্রতিযোগিতার পথে থাকা বাধাগুলো দূর করতে হবে।

এদিকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিরোধিতা বাড়ছে। এমন পরিস্থিতিতে মেটা তাদের ডেটা সেন্টারের আশপাশের এলাকার মানুষের সরাসরি সহায়তায় একটি তহবিল চালুর ঘোষণা দিয়েছে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au