বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের পিএইচডি অফার ফিরিয়ে দিলেন ঢাবি শিক্ষক

  • 5:37 pm - April 07, 2025
  • পঠিত হয়েছে:২৮৫ বার
প্রভাষক কে এম তানভীর। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের চালানো সন্ত্রাসী হামলার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের পিএইচডিতে দেওয়া ভর্তির অফার ফিরিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

রোববার (৬ এপ্রিল) মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই তথ্য জানান ওই শিক্ষক।

এই শিক্ষকের নাম কে এম তানভীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস অ্যান্ড ডাটা সায়েন্স বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।

জানা যায়, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কানেকটিকাট প্রভাষক তানভীরকে ২০২৫ ফল-এ পিএইচডিতে ভর্তির অফার করে। ওই বিশ্ববিদ্যালয়ের পাঠানো বার্তায় তার হ্যাঁ/না মতামত জানতে চাওয়া হয়। সেই অফার নিতে অস্বীকৃতি জানিয়ে গত ৪ এপ্রিল ফিরতি বার্তা পাঠান প্রভাষক তানভীর। অফার ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলের চালানো গণহত্যাকে উল্লেখ করেন।

এমন সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই পদক্ষেপকে সাহসী হিসেবে উল্লেখ করছেন অনেকেই।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। নতুন করে গাজায় শুরু করা হামলায় এখন পর্যন্ত এক হাজার ৩০৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন হাজার ১৮৪ জন।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au