বাংলাদেশ

সীমান্তে উত্তেজনা

বাংলাদেশি কৃষককে ধরে নিল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে আটক গ্রামবাসীর

পতাকা বৈঠকে তিনজনই ফেরত

  • 1:50 am - August 12, 2026
  • পঠিত হয়েছে:১৮ বার
বাংলাদেশি কৃষককে ধরে নিল বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে আটক গ্রামবাসীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগস্ট: মেহেরপুরের ইছাখালী সীমান্ত এলাকা থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার পর সীমান্তে অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তিনজনকেই নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আবদুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে ইছাখালী সীমান্তের প্রায় দেড় বিঘা জমিতে কাঁচা মরিচসহ বিভিন্ন ফসল চাষ করে আসছেন। মঙ্গলবার সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যায়।

ঘটনাটি ইছাখালী গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। একপর্যায়ে সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় কৃষককে আটক করে বাংলাদেশে নিয়ে আসেন তাঁরা। তাঁদের নাম সচিন কর্মকার ও নারায়ণ দেব বলে জানিয়েছেন আবদুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ।

তিনি বলেন, দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও বিএসএফ তাঁকে ফেরত দেয়নি। এ কারণে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে দুই ভারতীয় কৃষককে আটক করে নিয়ে আসেন। পরে মঙ্গলবার বেলা ২টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আবদুল মান্নানকে বাংলাদেশের কাছে এবং স্থানীয় বাসিন্দাদের আটক করা দুই ভারতীয় নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আবদুল মান্নানকে ফেরত দিয়েছে। একই বৈঠকে এলাকাবাসীর আটক করা দুই ভারতীয় নাগরিককেও ফেরত দেওয়া হয়েছে।

এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামের আরও এক বাংলাদেশি তরুণকে আটক করেছে বিএসএফ। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর তাঁকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ওই রাতে কয়েকজন আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছাকাছি এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাঁরা বিএসএফ সদস্যদের সামনে পড়ে যান। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পারলেও আজিবর রহমান বিএসএফের হাতে আটক হন।

বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, একজন বাংলাদেশি নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর বিএসএফের হাতে আটক হয়েছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

ইরানি হামলার আশঙ্কায় খাবারের গাড়িতে গোপনে বিমান বদলেছিলেন ট্রাম্প

মেলবোর্ন, ১২ আগস্ট: ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার সময় গোপনে বিমান পরিবর্তন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম…

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের নয়, দালালির ইতিহাস আছে: রিজভী

মেলবোর্ন, ১২ আগষ্ট- বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করার কোনো চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র…

মহাকাশে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ, খুঁজবে মহাবিশ্বের অজানা রহস্য

মেলবোর্ন, ১২ আগস্ট: মহাবিশ্বের দৃশ্যমান নক্ষত্র, গ্রহ, গ্যাস ও ধূলিকণা মিলে মোট ভর ও শক্তির মাত্র প্রায় ৫ শতাংশ। বাকি বিশাল অংশ জুড়ে থাকা ডার্ক…

থাইল্যান্ডে শুটিংয়ে দুর্ঘটনা, গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার

মেলবোর্ন, ১২ আগস্ট: থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন।…

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ ২৭০০

মেলবোর্ন, ১২ আগষ্ট- কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি বহু মানুষ নিখোঁজ…

রাশিয়ার হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ ইউক্রেনের

মেলবোর্ন, ১১ আগস্ট: ইউক্রেনে রাশিয়ার সর্বশেষ হামলায় উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে এ দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au