বাংলাদেশ

সাভারে ফের প্রেশার কুকার ঘিরে আতঙ্ক, ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে

  • 8:27 pm - August 12, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
সাভারে মসজিদের মাঠ থেকে বোমা উদ্ধার করে পুলিশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ আগষ্ট: সাভারে ফের বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে থাকতে দেখা যায়। পরে ড্রামটির ভেতরে কাপড়চোপড়ের সঙ্গে একটি প্রেশার কুকার দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, রাতের কোনো একসময় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ড্রামটি মাঠে রেখে যায়।

খবর পেয়ে ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

ইমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছে। বিষয়টি বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলে আসছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সকালে ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তিনি বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুষ্কৃতকারীরা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে প্রেশার কুকারের ভেতরে আসলে কী রয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগেও সাভারে প্রেশার কুকার উদ্ধার

এর আগে গত ৩১ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানের বেঞ্চে রাখা ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তুসহ একটি প্রেশার কুকার উদ্ধার করা হয়েছিল। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় ৩০ থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি মুদি দোকানে এসে একটি ঠান্ডা পানীয় কেনার কথা বলে দোকানিকে ৫০০ টাকার নোট দেন। দোকানি খুচরা টাকা নেই জানালে ওই ব্যক্তি চলে যান। তবে ব্যাগটি দোকানে তালাবদ্ধ অবস্থায় রেখে যান তিনি।

পরে ব্যাগের ভেতর থেকে প্রেশার কুকার ও বোমাসদৃশ বস্তু পাওয়ার পর পুলিশে খবর দেওয়া হয়। ওই ব্যক্তিকে শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

এই শাখার আরও খবর

জাতীয় দলের বিতর্ক পেছনে ফেলে ৯৮০তম গোল রোনালদোর

জাতীয় দলের কোচের সঙ্গে বিরোধ এবং ক্যাম্প ছেড়ে যাওয়ার বিতর্ক পেছনে ফেলে আবারও গোলের আলো ছড়ালেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-দিরিয়াহর বিপক্ষে…

চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস…

মশা নিয়ন্ত্রণে হাজার কোটি টাকা ব্যয়, তবুও কমছে না ডেঙ্গুর প্রকোপ

বাংলাদেশে মশা নিয়ন্ত্রণে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত এক দশকে শুধু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মশা…

দিল্লিতে বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠিসহ একাধিক নেতা আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা কর্মসূচিতে যোগ দেওয়ার…

দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে আটক ৪০০, বাতিল শত শত ট্রেন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিশাল বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১০ অক্টোবর) যন্তর…

মহালয়ার আগমনী সুর থেকে দুর্গোৎসবের মহামিলন: বাঙালির প্রাণের উৎসব

শরৎ এলেই বাংলার প্রকৃতি যেন নতুন করে সেজে ওঠে। নীল আকাশে সাদা মেঘের ভেলা, নদীর চরে কাশফুলের দোলা, ভোরের শিশিরভেজা শিউলি আর বাতাসে উৎসবের মৃদু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au