বাংলাদেশ

বিশিষ্ট মানবাধিকার নেতা রঞ্জন কর্মকার আর নেই

  • 8:52 pm - August 12, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
বিশিষ্ট মানবাধিকার নেতা রঞ্জন কর্মকার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২আগষ্ট- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকার নেতা রঞ্জন কর্মকার মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

রঞ্জন কর্মকার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মানবাধিকার অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন তিনি।

তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে দেওয়া শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

সংগঠনটির নেতারা বলেন, রঞ্জন কর্মকার সারাজীবন অসাম্প্রদায়িক চেতনা রক্ষা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু দেশের প্রগতিশীল ও অসাম্প্রদায়িক আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি।

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট পবিত্র মিস্ত্রীও তার মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি রঞ্জন কর্মকারকে ‘শ্রদ্ধেয় রঞ্জন কর্মকার দাদা’ উল্লেখ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

রঞ্জন কর্মকারের মৃত্যুতে তার দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে অসাম্প্রদায়িক ও মানবাধিকারভিত্তিক আন্দোলনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au