বাংলাদেশ

ফের প্রাণহানি

চুয়েটের একই পুকুরে ১৫ দিনের ব্যবধানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু

পুকুরে ডুবে মৃত্যু

  • 1:44 am - August 13, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার
চুয়েটের একই পুকুরে ১৫ দিনের ব্যবধানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগস্ট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একই পুকুরে ডুবে ১৫ দিনের ব্যবধানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল-সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে প্রাণ হারান কম্পিউটার বিজ্ঞান ও কৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শান্ত দেব। দুজনের বাড়ি মৌলভীবাজার জেলায়।

সহপাঠী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে চমক, শান্তসহ কয়েকজন বন্ধু পুকুরে গোসল করতে নামেন। প্রায় ১৫ মিনিট পর, দুপুর ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ পানির নিচে তলিয়ে যান চমক ও শান্ত। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা সহপাঠীরা দ্রুত তাদের উদ্ধারে পানিতে নামেন। প্রায় ১০ মিনিটের মধ্যে চমককে উদ্ধার করা সম্ভব হলেও শান্তকে খুঁজে পেতে আরও প্রায় ৪০ মিনিট সময় লাগে।

পানির নিচ থেকে উদ্ধারের পর দুজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। সেই ঘটনার মাত্র ১৫ দিনের মধ্যে একই স্থানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যুতে চুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। পরপর এমন দুর্ঘটনার পর পুকুরটিতে আরও প্রাণহানি ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, পুকুরটির পানি সেচে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সাময়িকভাবে পুকুরটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত চমক দত্ত ও শান্ত দেবের মরদেহ তাদের নিজ গ্রাম মৌলভীবাজারে পাঠানোর জন্য দুটি বাসের ব্যবস্থা করা হচ্ছে। এসব বাসে তাদের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরাও যেতে পারবেন।

এই শাখার আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের সামনে রান্না করা হল গো-মাংস, ব্যবহার হয় মন্দিরের ইট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরের সামনে গরুর মাংস রান্না করে পিকনিক আয়োজনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক…

মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী চুরি, আটক ৪

বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রামের সদর উপজেলায় একটি পারিবারিক মন্দিরের গ্রিলের তালা ভেঙে রাধাকৃষ্ণের মূর্তিসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে…

চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনে, নিয়ন্ত্রণে কাজ করছে ১০ ইউনিট

 পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজার একটি মার্কেটে লাগা আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। তবে প্রচণ্ড…

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART

বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের যোগাযোগ, সাংগঠনিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজে যুক্ত রয়েছে Analysis and Research Team (ART)। সংগঠনটির দাবি,…

হরমুজ নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কী জানিয়েছে, তা পর্যালোচনা করছে তেহরান। পর্যালোচনা শেষ হলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে নিজেদের অবস্থান জানাবে…

‘জ্ঞানেশের পর মোদি-অমিত শাহের পালা, আমরা থামব না’: রাহুল গান্ধী

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিরোধী দলের নেতারা। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au