সুজানগরে নিখোঁজের পর হলুদখেত থেকে হোটেল হিন্দু মালিকের মরদেহ উদ্ধার
পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…
মেলবোর্ন, ১৩ আগস্ট: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। নতুন সিদ্ধান্ত বুধবার থেকেই কার্যকর হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎ বিভাগের গত ১১ জুনের সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ফার্মেসি, ওষুধের দোকানসহ জরুরি সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই সময়সীমার আওতামুক্ত থাকবে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, বিদ্যুতের ব্যবহার কমানো এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ নিয়ন্ত্রণে আনতেই সরকার নতুন এ সময়সূচি নির্ধারণ করেছে।ট্যাগ: বিদ্যুৎ সাশ্রয়, মার্কেট, শপিংমল, বিলবোর্ড, বিদ্যুৎ ব্যবস্থাপনা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au