বাংলাদেশ

বদলি ও পদায়ন

পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তার বড় রদবদল

  • 2:33 am - August 13, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তার বড় রদবদল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগস্ট: বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

রদবদলের অংশ হিসেবে রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের ডিআইজি এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। র‍্যাবের অতিরিক্ত ডিআইজি মো. ছালেহ উদ্দিনকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মীর মোদ্দাছের হোসেনকে রাজশাহীর সারদা বিপিএতে অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

জেলা পুলিশেও বড় পরিবর্তন আনা হয়েছে। কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিনকে গাজীপুরের এসপি করা হয়েছে। সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মো. আমিনুল ইসলামকে কুষ্টিয়ার এসপি এবং পুলিশ স্টাফ কলেজের এসপি সরকার ওমর ফারুককে খুলনার এসপি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনার বর্তমান এসপি মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএনে বদলি করা হয়েছে।

গাজীপুরের এসপি মো. শরিফ উদ্দিন, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পিবিআইয়ের এসপি মোহাম্মদ মাহবুবুর রহমান এবং এপিবিএনের এসপি দীপক জ্যোতি খীসাকে হাইওয়ে পুলিশের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশেও (ডিএমপি) চার কর্মকর্তাকে ডিসি পদে পদায়ন করা হয়েছে। তারা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মো. শরফুদ্দীন, এপিবিএনের মুহম্মদ আবদুল ওয়াহাব, সিলেট মেট্রোপলিটন পুলিশের মো. আকতার হোসেন এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ।

এ ছাড়া বিশেষ শাখার (এসবি) সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শাহিনুর আলম খানকে এসবির পুলিশ সুপার পদে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে নোয়াখালী পিটিসিতে বদলি করা হয়েছে।

মেট্রোরেলের (এমআরটি) পুলিশ সুপার ডা. কানিজ হোসেন জাহানকে এপিবিএনে এবং হাইওয়ে পুলিশের এসপি মো. রেজাউল করিমকে এপিবিএনের এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

এসবির বিশেষ পুলিশ সুপার জেরিন আখতারকে টাঙ্গাইল পিটিসিতে এবং মোহাম্মদ এহসান সাত্তারকে খুলনা পিটিসির সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনাকে দেশে ফেরাতে যুক্তরাষ্ট্র-ভারতের নতুন কূটনৈতিক তৎপরতা নিয়ে কি জানা যাচ্ছে?

মেলবোর্ন, ১৩ আগষ্ট- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং মৃত্যুদণ্ডসহ অন্যান্য সাজা অন্তত এক বছরের জন্য…

চাকরি না পাওয়ার হতাশায় ঝাড়খণ্ডের রাজপথে তরুণদের আন্দোলন

মেলবোর্ন, ১৩ আগস্ট: ভারতের ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগে অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির অভিযোগের প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজারো তরুণ-তরুণী। দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষায় অংশ নিয়েও…

বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চমাত্রার সতর্কতা’ কানাডার

মেলবোর্ন, ১৩ আগস্ট: বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। নতুন নির্দেশনায় বাংলাদেশকে ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ পর্যায়ে রেখেছে দেশটি। তবে চট্টগ্রাম পার্বত্য…

ইরান-ট্রাম্প দ্বন্দ্ব কি ব্যক্তিগত পর্যায়ে? নিজের মৃত্যুভয় নিয়ে যা বললেন ট্রাম্প

মেলবোর্ন, ১৩ আগস্ট: ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরিতা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কা এবং…

এআই ডেটা সেন্টারে ২৫০ বিলিয়ন ডলার অর্থায়ন করবে ব্যাংক অব আমেরিকা

মেলবোর্ন, ১৩ আগস্ট: যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ডেটা সেন্টার ও ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ২৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে ব্যাংক…

চুয়েটের একই পুকুরে ১৫ দিনের ব্যবধানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু

মেলবোর্ন, ১৩ আগস্ট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একই পুকুরে ডুবে ১৫ দিনের ব্যবধানে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au