বিনোদন

নিষেধাজ্ঞার দশক

ভারতে নিষেধাজ্ঞা, তবু আতিফ আসলাম বললেন ‘ধন্যবাদ’

ভারতীয় ভক্তদের স্মরণ

  • 4:51 am - August 13, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
ভারতে নিষেধাজ্ঞা, তবু আতিফ আসলাম বললেন ‘ধন্যবাদ’। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগস্ট: ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার কারণে প্রায় এক দশক ধরে দেশটিতে গান গাওয়া থেকে বিরত রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তবে এই নিষেধাজ্ঞা নিয়ে ক্ষোভ নয়, বরং যারা তাকে নিষিদ্ধ করেছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আতিফের দাবি, ভারতে নিষেধাজ্ঞার কারণে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ পেয়েছেন।

সম্প্রতি ইউটিউবার ক্রিস ফেডের টকশোতে নিজের সংগীতজীবনের নতুন অধ্যায় নিয়ে কথা বলেন আতিফ আসলাম। সেখানে তিনি জানান, প্রায় ১০ বছর ধরে ভারতে তার গান গাওয়া নিষিদ্ধ। এটি ভারত সরকারের সিদ্ধান্ত এবং একই সময়ে পাকিস্তানেও ভারতীয় শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তবে নিষেধাজ্ঞার মধ্যেও তার গান ভারতীয় শ্রোতাদের কাছে পৌঁছে যাচ্ছে বলে জানান আতিফ। তার ভাষ্য, ভারতীয় ভক্তরা ভিপিএন ব্যবহার করে তার গান শুনছেন এবং কেউ কেউ সিডিতে গান সংরক্ষণ করে একে অন্যের কাছে পৌঁছে দিচ্ছেন। যদিও তিনি পাইরেসি সমর্থন করেন না, তবু সংগীত মানুষের কাছে পৌঁছানোর পথ খুঁজে নেয় বলে মন্তব্য করেন তিনি।

আতিফ বলেন, ভারতীয় ভক্তদের তিনি মিস করেন, তবে সেখানে কাজ করাকে মিস করেন না। বলিউডে প্লেব্যাক গানের মাধ্যমে তিনি অনেক কিছু শিখেছেন বলেও জানান এই শিল্পী।

নিষেধাজ্ঞা প্রসঙ্গে আতিফের মন্তব্য, যদি এই নিষেধাজ্ঞা না আসত, তাহলে হয়তো তিনি স্বাধীনভাবে নিজের গান তৈরির সুযোগ পেতেন না। নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ করে দেওয়ার জন্য যারা তাকে ভারতে নিষিদ্ধ করেছিলেন, তাদের ধন্যবাদ জানান তিনি।

বলিউডে ‘আদাত’, ‘ওহ লমহে’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হু’ ও ‘জিনা জিনা’র মতো জনপ্রিয় গান দিয়ে ভারতীয় শ্রোতাদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আতিফ আসলাম।

ভারতে দীর্ঘদিন অনুপস্থিত থাকলেও ডিজিটাল প্ল্যাটফর্ম ও কনসার্টের মাধ্যমে তার জনপ্রিয়তা এখনো অটুট রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au