প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…
মেলবোর্ন, ১৩ আগষ্ট: ঢাকা সফররত জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকির সঙ্গে বৈঠকে জাপানে আরও দক্ষ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের প্রত্যাশা জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দুই দেশ দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
বুধবার (১২ আগস্ট) পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। বর্তমানে দুই দেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বিগ-বির উদ্যোগ এবং অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণকে স্বাগত জানান। পাশাপাশি জাপানে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মীর জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী নামাজু হিরোয়ুকি বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে জাপান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে উভয়পক্ষ আশা প্রকাশ করে, বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারিত্ব আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au