বাংলাদেশ

গ্যাস সংকট

গ্যাস সরবরাহে বড় ঘাটতি, ১৫ আগস্টের আগে স্বাভাবিক হচ্ছে না

এলএনজি সরবরাহ কমেছে

  • 1:42 am - August 14, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
গ্যাস সরবরাহে বড় ঘাটতি, ১৫ আগস্টের আগে স্বাভাবিক হচ্ছে না। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগস্ট: দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুটি এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ কমে প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। এর মধ্যে মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে এলএনজিবাহী একটি জাহাজ সাগর উত্তাল থাকায় ফিরে যাওয়ায় সরবরাহ আরও কমেছে। ফলে ১৫ আগস্টের আগে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলা জানিয়েছে, স্বাভাবিক সময়ে সামিট এলএনজি টার্মিনাল থেকে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হলেও বর্তমানে তা কমে প্রায় ১০০ মিলিয়ন ঘনফুটে নেমেছে। এলএনজিবাহী জাহাজটি ফিরে যাওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে।

অন্যদিকে এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকেও বর্তমানে আংশিকভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল মিলিয়ে জাতীয় গ্রিডে মোট সরবরাহ প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। এতে গ্যাসের ঘাটতি ও চাপ আরও বেড়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে সরকারের হাতে আপাতত সীমিত বিকল্প রয়েছে।

মন্ত্রী বলেন, এফএসআরইউ সচল না থাকলে এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব নয়। তাই প্রকৌশলীরা টার্মিনাল সচল করার কাজ করছেন এবং তাদের কাজ শেষ হওয়ার অপেক্ষা করতে হচ্ছে।

গ্যাস সরবরাহ কমে যাওয়ায় শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। টার্মিনাল গুলো পূর্ণ সক্ষমতায় চালু না হওয়া পর্যন্ত এই সংকট অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই শাখার আরও খবর

তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকীতে ব্লাস্টের ৩ দাবি, মোমবাতি প্রজ্বালন

মেলবোর্ন, ১৪ আগস্ট: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের ১৫তম মৃত্যুবার্ষিকীতে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট…

স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো বসাতে চীনা প্রতিষ্ঠানের উদ্যোগ ঠেকিয়েছে নিউজিল্যান্ড

মেলবোর্ন, ১৪ আগস্ট- চীনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট একটি পর্যবেক্ষণ সংস্থা নিউজিল্যান্ডে স্যাটেলাইট ট্র্যাকিং অবকাঠামো স্থাপনের চেষ্টা করেছিল। তবে সেই উদ্যোগ ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের…

খুলনায় মিষ্টির প্যাকেটে ফেনসিডিল, দুই কারবারির যাবজ্জীবন

মেলবোর্ন, ১৪ আগস্ট- খুলনায় মাদক মামলায় সিরাজ খাঁ ও হারুন অর রশিদ নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা…

জাপানি তরমুজ নিয়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক বিতর্ক

মেলবোর্ন, ১৪ আগস্ট- জাপানের প্রধানমন্ত্রীর উপহার দেওয়া বিশেষ জাতের তরমুজ নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের একটি কৌতুকপূর্ণ মন্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।…

বিল গেটসের মেয়ের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘কুকি স্টাফিং’ অভিযোগ

মেলবোর্ন, ১৪ আগস্ট: মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের মেয়ে ফিবি গেটসের সহপ্রতিষ্ঠান ফিয়ার বিরুদ্ধে অনলাইনে পণ্য বিক্রির কমিশন কৃত্রিমভাবে বাড়ানোর জন্য ‘কুকি স্টাফিং’ পদ্ধতি ব্যবহারের…

‘ল্যান্ড জিহাদ’ ঠেকাতে নতুন আইন চান শুভেন্দু, উঠছে নানা প্রশ্ন

মেলবোর্ন, ১৪ আগস্ট: পশ্চিমবঙ্গে ধর্মান্তকরণ ও জমি কেনাবেচায় বিধিনিষেধ আনতে আইন করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই ঘোষণাকে আগের ‘ল্যান্ড জিহাদ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au