বাংলাদেশ

শাহজালালের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে বিমানে ৩১ রাউন্ড গুলি, দিল্লিতে ধরা পড়ল ব্যবসায়ীর ব্যাগ

  • 3:47 am - August 15, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলিভর্তি একটি ব্যাগ কিভাবে বিমানে উঠে গেল, তা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক নিরাপত্তা স্তর পেরিয়ে ৩১ রাউন্ড তাজা গুলি নিয়ে একটি ব্যাগ কীভাবে বিমানে উঠল, তা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। আরও উদ্বেগের বিষয়, গুলিভর্তি ব্যাগটি ছিল আলোচিত ব্যবসায়ী আশিয়ানের গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়ার।

ঢাকার বিমানবন্দরে প্রবেশের পর হেভি লাগেজ স্ক্যানিং, চেক-ইন, ইমিগ্রেশন এবং বোর্ডিংয়ের আগে চূড়ান্ত নিরাপত্তা তল্লাশি, একাধিক ধাপ পেরিয়েও ব্যাগে থাকা গোলাবারুদ শনাক্ত হয়নি। পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৭ ফ্লাইটে ব্যাগটি নিয়ে দিল্লি পৌঁছান নজরুল ইসলাম ভূঁইয়া।

তবে দিল্লি বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে থাকা ৩১ রাউন্ড গুলি শনাক্ত হয়। বিষয়টি জানানো হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে। এরপরই ঘটনাটি নিয়ে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং গঠন করা হয় তদন্ত কমিটি।

ঘটনাটি বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনায় একাধিক নিরাপত্তা ধাপ অতিক্রম করে তাজা গোলাবারুদ বিমানে উঠে যাওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর।

১৬ জুলাইয়ের ঘটনা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৭ ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন ছেলে আরেদিন ভূঁইয়া ও মেয়ে নুসরাত জুবাইয়া।

তাদের সঙ্গে থাকা ব্যাগের একটিতে ৩১ রাউন্ড তাজা গুলি ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কিন্তু শাহজালাল বিমানবন্দরের কোনো নিরাপত্তা স্তরেই গোলাবারুদটি শনাক্ত হয়নি।

এরপর তারা বিমানে উঠে দিল্লি পৌঁছান। সেখানে বিমানবন্দরের স্ক্যানারে ব্যাগটি পরীক্ষা করার সময় গুলি শনাক্ত হয়।

বিষয়টি জানার পর দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ ঢাকার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। খবরটি জানাজানি হলে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ব্যাপক তৎপরতা শুরু হয়।

কোন পর্যায়ে ব্যর্থতা?

বিমানবন্দরে প্রবেশের পর যাত্রী ও তাদের লাগেজকে বেশ কয়েকটি নিরাপত্তা ধাপের মধ্য দিয়ে যেতে হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিমানবন্দরে প্রবেশের পর প্রথমে হেভি লাগেজ গেট-৬-এ লাগেজ স্ক্যান করা হয়। এরপর চেক-ইন ও ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। বোর্ডিংয়ের আগে আবারও চূড়ান্ত নিরাপত্তা তল্লাশি ও স্ক্যানিং করা হয়।

তার ভাষ্য, এতগুলো নিরাপত্তা ধাপ পার হওয়ার পরও যদি ৩১ রাউন্ড গোলাবারুদ বিমানে উঠে যায়, তাহলে বিষয়টি শুধু কোনো একজন স্ক্যানারের দক্ষতা বা ব্যর্থতার মধ্যে সীমাবদ্ধ নয়। পুরো নিরাপত্তা চেইনের কার্যকারিতা নিয়েই প্রশ্ন ওঠে।

এ ধরনের ঘটনায় কোথায় এবং কীভাবে নিরাপত্তা ব্যর্থ হয়েছে, সেটিই এখন তদন্তের মূল বিষয়।

তদন্ত কমিটি

ঘটনাটি জানার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে বিমানবন্দরের বিভিন্ন পর্যায়ের নিরাপত্তা কার্যক্রম, সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট কর্মীদের ভূমিকা পর্যালোচনা করা হচ্ছে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য পর্যালোচনা করা হয়েছে।তিনি জানান, তদন্তে দায়িত্বে গাফিলতি, নিয়মবহির্ভূত প্রটোকল অনুসরণ কিংবা নিরাপত্তা তল্লাশিতে ব্যর্থতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঠিক কোন পর্যায়ে নিরাপত্তা ব্যর্থ হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বিশেষজ্ঞদের উদ্বেগ

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তার কোনো স্তরেই গাফিলতির সুযোগ নেই।তার মতে, একাধিক নিরাপত্তা ধাপ অতিক্রম করে ৩১ রাউন্ড তাজা গোলাবারুদসহ একটি ব্যাগ বিমানে উঠে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা সাধারণত একাধিক স্তরের সমন্বিত প্রক্রিয়ার ওপর নির্ভর করে। ফলে একটি ব্যাগে বিপজ্জনক গোলাবারুদ শনাক্ত না হওয়ার ঘটনা শুধু একজন নিরাপত্তাকর্মীর ব্যর্থতা হিসেবে দেখলে পুরো চিত্রটি পাওয়া যাবে না।

কোন পর্যায়ে স্ক্যানিং ব্যর্থ হয়েছে, স্ক্যানার পরিচালনায় কোনো ত্রুটি ছিল কি না, নিরাপত্তা প্রটোকল যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তদন্তে এসব বিষয়ই খতিয়ে দেখা জরুরি বলে মনে করছেন তারা।

দিল্লিতে ধরা পড়ল, ঢাকায় নয়

ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, শাহজালাল বিমানবন্দরের একাধিক নিরাপত্তা ধাপ পেরিয়ে যাওয়া ব্যাগটি দিল্লি বিমানবন্দরের স্ক্যানারে ধরা পড়ে।

এতে ঢাকার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা, নজরদারি এবং স্ক্যানিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে আন্তর্জাতিক যাত্রী চলাচলের গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর হিসেবে শাহজালালের নিরাপত্তা প্রটোকল কতটা কার্যকর, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তদন্ত কমিটির প্রতিবেদনেই এখন স্পষ্ট হওয়ার কথা, কীভাবে ৩১ রাউন্ড তাজা গোলাবারুদ নিয়ে একটি ব্যাগ ঢাকার বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার একাধিক স্তর অতিক্রম করল এবং এ ঘটনায় কার বা কোন পর্যায়ের দায়িত্বে ব্যর্থতা ছিল।

এই শাখার আরও খবর

সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু, ‘চরম অব্যবস্থাপনা ও অবহেলার ফল: জি-স্কপ

মেলবোর্ন, ১৫ আগষ্ট- চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য…

অস্ট্রেলিয়ার জিএসটি ব্যবস্থায় ২৩ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয়, সমালোচনার মুখে সরকার

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়ার পণ্য ও সেবা কর বা জিএসটি বণ্টনব্যবস্থা নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। দেশটির উৎপাদনশীলতা কমিশনের এক অন্তর্বর্তী পর্যালোচনায় বলা হয়েছে, ২০১৮…

আফগানিস্তানে ২৪ লাখ মেয়েকে মাধ্যমিক শিক্ষায় বাধা

মেলবোর্ন, ১৫ আগষ্ট- তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক…

ইরানে হামলার জন্য নিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজে হাজারো সেনা ‘খাদ্য সংকটে’

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইরানের কাছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে একটানা ২৫০ দিনের বেশি সময় ধরে বসবাস করছেন হাজার হাজার মার্কিন সামরিক সদস্য, যেখানে তারা খাদ্যসংকট,…

বাদাখশানে ফের তালেবান কর্মকর্তার মৃত্যু, এবার নিহত মেয়র

মেলবোর্ন, ১৫ আগষ্ট- আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদের মেয়র হাবিব উর রহমান মনসুর বিস্ফোরণে নিহত হয়েছেন। গত দুই সপ্তাহে প্রদেশটিতে হামলার শিকার হয়ে নিহত…

কক্সবাজারের হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ১৫ আগষ্ট- কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au