ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে যুবক আটক
মেলবোর্ন, ১৫ আগষ্ট- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা…
মেলবোর্ন, ১৫ আগষ্ট- দীর্ঘ প্রায় এক দশকের প্রেমের সম্পর্কের পর গত ১১ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। পাঁচ সন্তান ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হওয়া এই বিয়ে নিয়ে আলোচনার পাশাপাশি এখন সামনে এসেছে তাদের বৈবাহিক সম্পত্তি ও আর্থিক চুক্তির বিষয়টি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, পর্তুগিজ আইনের আওতায় রোনালদো ও জর্জিনা ‘সম্পত্তি পৃথকীকরণ’ কাঠামোর অধীনে বিয়ে করেছেন। এর অর্থ হলো, বিয়ের আগে ও পরে দুজনের অর্জিত সম্পদ, আয় এবং বিনিয়োগ আলাদাই থাকবে। ভবিষ্যতে তাদের বিচ্ছেদ হলেও একজন অন্যজনের ব্যক্তিগত সম্পত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অংশীদার হতে পারবেন না।
এই চুক্তির ফলে রোনালদোর ফুটবল থেকে আয়, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, ব্যবসায়িক বিনিয়োগ, সৌদি প্রো লিগ থেকে পাওয়া অর্থ এবং তার হোটেল ব্যবসা ‘পেস্তানা সিআরসেভেন’-এর মালিকানা ও নিয়ন্ত্রণ তার নিজের কাছেই থাকবে। অর্থাৎ বিচ্ছেদের ক্ষেত্রে জর্জিনা রোনালদোর বিশাল ব্যক্তিগত সম্পদের সরাসরি অংশ পাবেন না।
তবে জর্জিনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়টিও চুক্তিতে রাখা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, বিচ্ছেদ হলে রোনালদো জর্জিনাকে প্রতি মাসে ১ লাখ ইউরো ভাতা দেবেন।
এ ছাড়া স্পেনের মাদ্রিদের লা ফিনচায় অবস্থিত তাদের বিলাসবহুল বাড়িটির মালিকানাও জর্জিনার হাতে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ওই বাড়িটির মূল্য ৫০ লাখ ডলারের বেশি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
রোনালদোর মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলারেরও বেশি বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্পত্তি পৃথকীকরণের চুক্তির কারণে তার ব্যবসা, বিনিয়োগ ও ব্যক্তিগত সম্পদ ভবিষ্যৎ বৈবাহিক বিরোধ থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে।
অন্যদিকে, জর্জিনার জন্যও চুক্তিটি গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন রোনালদোর সঙ্গে সম্পর্কে থাকা এই মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যক্তিত্ব বিচ্ছেদের মতো পরিস্থিতিতেও মাসিক ভাতা এবং মূল্যবান সম্পত্তির মালিকানা পাবেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ফলে রোনালদো ও জর্জিনার বিয়ের আর্থিক কাঠামোতে একদিকে রোনালদোর বিশাল সম্পদ পৃথক রাখার ব্যবস্থা করা হয়েছে, অন্যদিকে জর্জিনা ও তাদের সন্তানদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। তবে এসব চুক্তির বিস্তারিত শর্ত নিয়ে রোনালদো বা জর্জিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au