বাংলাদেশ

ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা, শ্রদ্ধা জানাতে এসে যুবক আটক

  • 7:12 pm - August 15, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
৩২ নম্বরে ফুল দিতে এসে আটক কে এই যুবক।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসা অর্ণব দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আটক করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিক তদন্তে তিনি  যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে শুক্রবার রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের ভেতরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। পাশাপাশি একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামানটি প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যালের কাছে দীর্ঘদিন ধরে জুতা সেলাইয়ের কাজ করেন সুকুমার। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি। সকাল থেকে এখানে কেউ আসেনি। কেউ ফুল দিতে আসেনি, আবার কেউ দলবেঁধেও আসেনি।’

এদিকে ধানমন্ডি ৩২ নম্বরের পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ভবনটির পশ্চিম পাশেও পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি র‍্যাবের সদস্যদেরও টহল ও অবস্থান করতে দেখা গেছে।

নিরাপত্তার অংশ হিসেবে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এই শাখার আরও খবর

নিরাপত্তাঝুঁকির ৯ দেশ থেকে অভিবাসন বন্ধের দাবি ওয়ান নেশনের

মেলবোর্ন, ১৫ আগষ্ট- অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের দেওয়া ‘ভ্রমণ না করার পরামর্শ’ বা সর্বোচ্চ সতর্কতার তালিকায় থাকা দেশগুলো থেকে অবিলম্বে অভিবাসন বন্ধের দাবি…

মাদারীপুরে মহিলা মাদ্রাসার সামনে হাতবোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

মেলবোর্ন, ১৫ আগষ্ট- মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসাটির চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালে এ…

চৌর্যবৃত্তির অভিযোগ, পদত্যাগের পরই মৃতদেহ উদ্ধার কেমব্রিজের অধ্যাপক

মেলবোর্ন, ১৫ আগষ্ট- চৌর্যবৃত্তির অভিযোগকে কেন্দ্র করে পদত্যাগের এক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন আরডেকে দক্ষিণ লন্ডনের একটি বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার…

তরুণদের এআই প্রশিক্ষণ থেকে ‘সপ্তধারা’, স্বাধীনতা দিবসে মোদির বড় ঘোষণা

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে তরুণ প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে ২০৪৭ সালের…

সিলেটে ৩ খুনের ঘটনায় নতুন মোড়, যা বললেন নিহত দম্পতির মেয়ে

মেলবোর্ন, ১৫ আগষ্ট- সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও তাদের গৃহপরিচারিকাকে হত্যার ঘটনায় নতুন মোড় নিয়েছে। নিহত দম্পতির মেয়ে সেলিনা সুলতানা দাবি করেছেন, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ…

অনূর্ধ্ব-১৫দের সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা বাতিল ফ্রান্সের

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার আইন বাতিল করেছে ফ্রান্সের সর্বোচ্চ সাংবিধানিক আদালত। আদালতের মতে, প্রস্তাবিত নিষেধাজ্ঞা শিশু-কিশোরদের মতপ্রকাশ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au