বিশ্ব

ইরান যুদ্ধের উত্তাপে নতুন হুঁশিয়ারি, ‘আমরাই এটি শেষ করব’

  • 8:25 pm - August 15, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার
২০২৬ সালের ১১ জানুয়ারি লন্ডনে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত সমাবেশে ইরানের শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভির ছবি হাতে এক ব্যক্তি। ছবি: আলিশিয়া আবোদুন্দে/গেটি ইমেজেস

মেলবোর্ন, ১৫ আগষ্ট- ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের রাজনীতি ঘিরে উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভির যোগাযোগ দল। ভিডিওতে ইরানের ভেতর থেকে আসা বলে দাবি করা এক কণ্ঠকে বলতে শোনা যায়, ‘আমরা এখনো দাঁড়িয়ে আছি, আমরাই এটি শেষ করব।’

ভিডিওটি ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেই দাবিকে প্রত্যাখ্যান করে, যেখানে দেশটির সরকারবিরোধী আন্দোলনকে বিদেশি শক্তির প্ররোচিত আন্দোলন হিসেবে তুলে ধরা হয়।

পাহলভির যোগাযোগ দল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি প্রকাশ করে লিখেছে, ‘এটি ইরানের ভেতর থেকে আসা একটি কণ্ঠ।’

ভিডিওতে ইরানের সরকারি প্রচারণা, বিভিন্ন প্রক্সি গোষ্ঠী এবং নিয়ন্ত্রিত বয়ানের বাইরে গিয়ে দেশটির ভেতরের মানুষের প্রকৃত বক্তব্য বোঝার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকারবিরোধীদের দমনে ইরানি নাগরিকদের হত্যার অভিযোগও তোলা হয়।

ভিডিওতে এক বক্তার বক্তব্যের অনুবাদে বলা হয়, ‘তোমরা আমাদের ভয় দেখিয়েছ, আর আমরা সাহস সঞ্চয় করেছি। তোমরা মৃত্যু দিয়েছ, আর আমরা নতুন করে জন্ম নিয়েছি।’

ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি বিদেশ থেকে আসছে, এমন ধারণাও প্রত্যাখ্যান করা হয় ভিডিওতে।বক্তাকে বলতে শোনা যায়, ‘ভুল করবেন না। এই দেশের সীমান্তের বাইরে আপনাদের শত্রু নয়। আপনাদের সবচেয়ে বড় শত্রু আমরা।’

এরপর তিনি বলেন, ‘আমরাই এটি নিজেরা শেষ করব।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের অর্থনৈতিক দুরবস্থা তুলে ধরে একটি গ্রাফ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন। গ্রাফটির শিরোনামে লেখা ছিল, ‘ইরানের কোনো টাকা নেই।’

গ্রাফে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতন তুলে ধরা হয়। দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের অর্থনীতি যে তীব্র চাপের মুখে রয়েছে, গ্রাফটিতে সেটিই তুলে ধরা হয়েছে।

সূত্র-নিউজ. কম. এইউ

এই শাখার আরও খবর

ভিক্টোরিয়ায় এমপি হেলেন হেইনসকে গাড়িচাপা: আটক চালককে জিজ্ঞাসাবাদ, হামলার উদ্দেশ্য খুঁজছে পুলিশ

ওটিএন বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে নিজ নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্বতন্ত্র ফেডারেল সংসদ সদস্য হেলেন হেইনস। এ ঘটনায় আটক ৪৩…

রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহারের আহ্বান

সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা দাবি করেছেন, রাষ্ট্রপতির বক্তব্য ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক…

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, অংশ নিলে ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব

দেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক। তবে উদারতা বা…

ঋণ করে বিদেশে পাঠানো ছেলের মৃত্যুদণ্ড, বিচার ও মরদেহ ফেরত চান বাবা

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে নজরুলের বাবা…

৯ মাসে মব সহিংসতায় নিহত ১৮৭, ধর্ষণের শিকার ৬৫৭ নারী ও শিশু

চলতি বছরের প্রথম নয় মাসে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সারা দেশে মব সহিংসতা ও গণপিটুনির ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ধর্ষণের শিকার…

অষ্টমী পূজার দিনে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা

দুর্গাপূজার অষ্টমীর দিনে রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au