বিনোদন

ইউরোপ সফর

এক যুগ পর রোমের মঞ্চে জেমস, চলছে ইউরোপজুড়ে কনসার্ট সফর

আগস্ট রোমে কনসার্ট

  • 1:13 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
এক যুগ পর রোমের মঞ্চে জেমস, চলছে ইউরোপজুড়ে কনসার্ট সফর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬:  বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমস প্রায় এক যুগ পর আবারও ইতালির রোমের মঞ্চে উঠতে যাচ্ছেন। প্রায় দুই মাসের ইউরোপ সফরের অংশ হিসেবে আগামী ১৬ আগস্ট রোমে কনসার্টে গান পরিবেশন করবেন তিনি।

গত ২৫ জুলাই লন্ডনে কনসার্টের মধ্য দিয়ে জেমসের এবারের ইউরোপ সফর শুরু হয়। সফরে পর্তুগাল, সাইপ্রাস, ইতালি ও সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশে একাধিক কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সফরের শুরুতেই ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে প্রথমবারের মতো কনসার্ট করেন জেমস। সেখানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে সংগীত পরিবেশন করেন ‘নগর বাউল’খ্যাত এই শিল্পী।

তবে এবারের সফরের অন্যতম আকর্ষণ রোমের কনসার্ট। দীর্ঘ ১২ বছর পর ইতালির রাজধানী শহরটির মঞ্চে ফিরছেন জেমস। আগামী ১৬ আগস্ট স্থানীয় আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এরপর ভেনিসেও একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে জেমসের। সফরের শেষ দিকে আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে আরও একটি কনসার্টে গান পরিবেশন করবেন তিনি।

জেমসের মুখপাত্র ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন জানিয়েছেন, স্থানীয় ইভেন্ট আয়োজকদের উদ্যোগেই এসব কনসার্টের আয়োজন করা হচ্ছে। দর্শক-শ্রোতাদের আগ্রহের কারণে সামনে আরও কনসার্ট যুক্ত হতে পারে।

রবিন বলেন, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিক কনসার্ট করার অভিজ্ঞতা রয়েছে জেমসের। অনেক সময় নির্ধারিত আয়োজনের বাইরেও দর্শক-শ্রোতাদের আগ্রহে কনসার্টের সংখ্যা বাড়াতে হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা ও আমন্ত্রণেই দেশ-বিদেশের মঞ্চে জেমস নিয়মিত গান পরিবেশন করেন বলেও জানান তাঁর মুখপাত্র।

এই শাখার আরও খবর

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au