ডারউইন টেস্টে জয়ের হাতছানি বাংলাদেশের, তবে শেষ হাসি কার?
মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি। ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে থাকলেও এখনই জয়…
মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার প্রকাশ করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় ‘D23’ ফ্যান কনভেনশনে উন্মোচিত প্রায় দুই মিনিটের ট্রেলারে ডক্টর ডুম চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রের ভয়ংকর উপস্থিতির পাশাপাশি মার্ভেলের একাধিক সুপারহিরোর মহাকাব্যিক সংঘাতের আভাস মিলেছে।
ট্রেলারের শুরুতে ভানেসা কার্বির অভিনয়ে ‘সু স্টর্ম’ বা ‘ইনভিজিবল ওম্যান’কে ডক্টর ডুমের ভয়ংকর রূপান্তর নিয়ে সতীর্থদের সতর্ক করতে দেখা যায়। এরপর ধ্বংসস্তূপে ভরা এক প্রেক্ষাপটে পেড্রো পাস্কালের ‘রিড রিচার্ডস’ বা ‘মিস্টার ফ্যান্টাস্টিক’ এবং ডক্টর ডুমের মুখোমুখি সংঘাতের দৃশ্য দেখানো হয়।
ট্রেলারের অন্যতম আকর্ষণ ক্রিস হেমসওয়ার্থের ‘থর’ ও ডক্টর ডুমের লড়াই। থর ডক্টর ডুমকে হুমকি দিলেও তাঁর শক্তিশালী আক্রমণ এবং বিখ্যাত অস্ত্র ‘স্টর্মব্রেকার’ সহজেই আটকে দেন ডুম। পরে সবুজ শক্তির বিস্ফোরণ দিয়ে থরকে প্রতিহত করে নিজের ক্ষমতার জানান দেন তিনি।
ট্রেলারে ডক্টর ডুমকে এক্স-মেন সিরিজের পরিচিত দৈত্যাকার ‘সেন্টিনেল’ রোবটবাহিনীর নেতৃত্ব দিতেও দেখা যায়। নিজের শক্তি ও আধিপত্যের বিষয়ে ডুমের সংলাপেও তাঁর আত্মবিশ্বাস স্পষ্ট। ডক্টর ডুমের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় এবার একত্রিত হচ্ছে মার্ভেল মহাবিশ্বের একাধিক সুপারহিরো দল। সিনেমাটিতে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর, থান্ডারবোল্টস ও এক্স-মেনের সদস্যদের একই লড়াইয়ে দেখা যাবে।
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ টনি স্টার্কের মৃত্যুর পর নতুন খলনায়ক হিসেবে মার্ভেল ইউনিভার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। তাঁর পাশাপাশি ক্রিস ইভান্স, ক্রিস হেমসওয়ার্থ, পল রুড, লেটিশিয়া রাইট, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডেলস্টন ও সিমু লিউসহ পরিচিত তারকারা অভিনয় করছেন।
‘ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ থেকে পেড্রো পাসকাল, ভানেসা কার্বি, জোসেফ কুইন ও ইবন মস-বাখরাখ তাঁদের চরিত্রে ফিরছেন। থান্ডার বোল্টস দল থেকেও ফ্লোরেন্স পিউ, ডেভিড হারবার, লুইস পুলম্যান, ওয়াইট রাসেল ও হান্নাহ জন-কামেনকে দেখা যাবে।
এ ছাড়া এক্স-মেন ফ্র্যাঞ্চাইজি থেকে প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাককেলেন, জেমস মার্সডেন, কেলসি গ্রামার, রেবেকা রোমিন, অ্যালান কামিং ও চ্যানিং টেটামকে নিয়ে সিনেমাটিতে থাকছে বড় চমক। মার্ভেলের এই মেগা বাজেটের সিনেমাটি আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au