বিজ্ঞান ও প্রযুক্তি

ডিরাক পদক ২০২৬

পরিসংখ্যানগত মেকানিকসে অবদানের জন্য ডিরাক পদক পেলেন চার বিজ্ঞানী

চার বিজ্ঞানীর স্বীকৃতি

  • 2:35 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
পরিসংখ্যানগত মেকানিকসে অবদানের জন্য ডিরাক পদক পেলেন চার বিজ্ঞানী।

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: পরিসংখ্যানগত মেকানিকসে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডিরাক পদক পেয়েছেন চার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। গত ৮ আগস্ট দ্য আবদুস সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স (আইসিটিপি) এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে।

পুরস্কারপ্রাপ্ত চার বিজ্ঞানী হলেন ফ্রান্সের বার্নার্ড দেরিদা, ভারতের দীপক ধর, ইতালির মার্ক মেজার্দ এবং যুক্তরাষ্ট্রের হাইম সোম্পোলিনস্কি। জটিল সিস্টেমের আচরণ ব্যাখ্যা এবং পরিসংখ্যানগত মেকানিকসের বিভিন্ন পদ্ধতি পদার্থ বিজ্ঞানের বাইরেও প্রয়োগের জন্য তাঁদের সম্মানিত করা হয়েছে।

আইসিটিপির পরিচালক ও পুরস্কার কমিটির প্রধান অতীশ ডাভোলকার বলেন, চার বিজ্ঞানীর গবেষণা পরিসংখ্যানগত মেকানিকসকে এমন একটি শক্তিশালী কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা পদার্থ বিজ্ঞানের পাশাপাশি জীববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রেও জটিল সমস্যা সমাধানে সহায়তা করছে।

বার্নার্ড দেরিদা জটিল ও বিশৃঙ্খল সিস্টেমে কীভাবে সামগ্রিক আচরণ তৈরি হয়, তা ব্যাখ্যা করতে গুরুত্বপূর্ণ গাণিতিক মডেল তৈরি করেছেন। তাঁর র‍্যান্ডম এনার্জি মডেলের প্রভাব স্পিন গ্লাস থেকে অপটিমাইজেশন, নিউরাল নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় পড়েছে। ভারতীয় বিজ্ঞানী দীপক ধর জটিল সিস্টেমে সাধারণ মিথস্ক্রিয়া থেকে কীভাবে অপ্রত্যাশিত আচরণ তৈরি হতে পারে, তা ব্যাখ্যা করেছেন। তাঁর অ্যাবেলিয়ান স্যান্ডপাইল মডেল ভূকম্পন, যানজট ও শেয়ারবাজারের আকস্মিক ওঠানামার মতো বিভিন্ন ঘটনা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মার্ক মেজার্দ জর্জিও পারিসি ও মিগুয়েল ভিরাসোর সঙ্গে মিলে ক্যাভিটি মেথড উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জটিল সিস্টেমে ‘ফ্রাস্ট্রেশন’ বা পরস্পরবিরোধী সম্ভাবনার কারণে তৈরি হওয়া আচরণ বোঝার ক্ষেত্রে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ। কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় এর নানা প্রয়োগ রয়েছে।

অন্যদিকে হাইম সোম্পোলিনস্কি তাত্ত্বিক ও কম্পিউটেশনাল স্নায়ুবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরিসংখ্যানগত মেকানিকস ব্যবহার করে তিনি নিউরাল সার্কিট, স্মৃতি ও হপফিল্ড মডেল নিয়ে গবেষণা করেছেন। তাঁর কাজ পরবর্তীতে ডিপ লার্নিং ও এআই গবেষণাতেও প্রভাব ফেলেছে।

বিখ্যাত পদার্থবিজ্ঞানী পল ডিরাকের স্মরণে ১৯৮৫ সাল থেকে আইসিটিপি এই পদক দিয়ে আসছে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। অতীতে ডিরাক পদক পাওয়া বেশ কয়েকজন বিজ্ঞানী পরবর্তীতে নোবেল পুরস্কার ও ফিল্ডস মেডেলের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

এই শাখার আরও খবর

ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিব আটক

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার…

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ…

জামায়াত-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

মেলবোর্ন, ১৬ আগষ্ট- কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শহরের ছয়রাস্তা মোড়ে এ সংঘর্ষে কুষ্টিয়া…

শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’, প্রচারে নতুন পর্ব

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মাস ধরে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনের অবসান ঘটিয়েছে সনি ৮।…

সিরাজগঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

মেলবোর্ন, ১৬ আগষ্ট- সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া…

ডারউইন টেস্টে জয়ের হাতছানি বাংলাদেশের, তবে শেষ হাসি কার?

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের হাতছানি। ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই বাংলাদেশের হাতে থাকলেও এখনই জয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au