বাংলাদেশ

মেধাবীদের অভিনন্দন

এসএসসিতে সাফল্য, ঢাকার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির চিঠি-উপহার

চিঠি, বই ও উপহার

  • 3:57 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:২৯ বার
এসএসসিতে সাফল্য, ঢাকার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির চিঠি-উপহার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা ঢাকার ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। চিঠির সঙ্গে শিক্ষার্থীদের জন্য বই, ফুল ও মিষ্টিও উপহার হিসেবে পাঠানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে লেখা চিঠিতে জেলা প্রশাসক ফরিদা খানম তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যৎ নিয়েও উৎসাহ দিয়েছেন। তিনি লিখেছেন, একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে বর্তমান সাফল্যের পাশাপাশি আগামী দিনের একজন আলোকিত মানুষ হিসেবেও তিনি তাদের দেখতে চান।

চিঠিতে শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম বলেন, এসএসসিতে তাদের অর্জন শুধু মেধা ও পরিশ্রমের ফল নয়, এর পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবিচল আস্থাও রয়েছে। এই সাফল্য ঢাকা জেলার জন্যও গৌরবের। মাধ্যমিকের পর নতুন শিক্ষাজীবনে শিক্ষার্থীদের আরও কৌতূহলী, সাহসী ও জ্ঞান পিপাসু হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসএসসির সাফল্য কোনো চূড়ান্ত গন্তব্য নয়, বরং সম্ভাবনাময় ভবিষ্যতের যাত্রার শুরু।

শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে তথ্যপ্রযুক্তির জ্ঞান, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে নিজেদের সমৃদ্ধ করার পরামর্শও দিয়েছেন জেলা প্রশাসক। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

চিঠির শেষাংশে শিক্ষার্থীদের অদম্য পথচলা অব্যাহত রাখা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান ফরিদা খানম।

জেলা প্রশাসকের কাছ থেকে আকস্মিক অভিনন্দনপত্রের পাশাপাশি বই, ফুল ও মিষ্টি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। তাদের মতে, ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।

এর আগে ২০০২ সালে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি চিঠি লিখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ওই চিঠির সঙ্গে শিক্ষার্থীদের দুটি করে বইও উপহার হিসেবে পাঠানো হয়েছিল। ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা জেলা প্রশাসনের দায়িত্ব। তাদের সাফল্য শুধু পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, পুরো জেলার গর্ব।

তিনি বলেন, এই ছোট্ট উপহার ও চিঠির মাধ্যমে শিক্ষার্থীদের বোঝাতে চেয়েছেন যে তাদের মেধা ও স্বপ্নের প্রতি জেলা প্রশাসনের আন্তরিক শুভকামনা রয়েছে। ভবিষ্যতে ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধে নিজেদের গড়ে তুলে দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে- এটাই প্রত্যাশা।

এই শাখার আরও খবর

ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিব আটক

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার…

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ…

জামায়াত-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

মেলবোর্ন, ১৬ আগষ্ট- কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় শহরের ছয়রাস্তা মোড়ে এ সংঘর্ষে কুষ্টিয়া…

শেষ হওয়ার গুঞ্জন উড়িয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’, প্রচারে নতুন পর্ব

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: শেষ হয়ে গেছে অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মাস ধরে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনের অবসান ঘটিয়েছে সনি ৮।…

পরিসংখ্যানগত মেকানিকসে অবদানের জন্য ডিরাক পদক পেলেন চার বিজ্ঞানী

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: পরিসংখ্যানগত মেকানিকসে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ডিরাক পদক পেয়েছেন চার তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। গত ৮ আগস্ট দ্য আবদুস সালাম ইন্টারন্যাশনাল…

সিরাজগঞ্জে বিএনপির এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

মেলবোর্ন, ১৬ আগষ্ট- সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনের বিএনপির সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জের ধানগড়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au