বিশ্ব

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান

  • 5:11 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। শনিবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (BNPB) বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের এলাকা নাগেকেওতে এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি যোগাযোগব্যবস্থাও ব্যাহত হয়েছে। প্রায় ২ হাজার বাসিন্দাকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পূর্ব নুসা তেংগারা প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াদেস লাকা লেনা জানিয়েছেন, ঘুমের মধ্যে ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। অন্যদিকে মাউমেরে শহরে উদ্ধারকারীরা ২০ জনের মরদেহ, ছয়জন আহত ব্যক্তি এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা দুজনকে উদ্ধার করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্পনের তীব্রতা এত বেশি ছিল যে আতঙ্কিত হয়ে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। কয়েকটি এলাকায় প্রায় এক মিনিট ধরে কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির বেশ কয়েকটি এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। তবে ভূমিকম্পের প্রায় তিন ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রাথমিক হিসাবে, ১৫৭টি বাড়ি ব্যাপকভাবে, ৪১টি মাঝারি মাত্রায় এবং ১৪৮টি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৮৭টি স্কুল, ১৮টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, পাঁচটি উপাসনালয় ও ছয়টি অফিস ভবনসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও যানজটেরও খবর পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা বিএমকেজি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে ভূ-পৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এরপর কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। রয়টার্সের যাচাই করা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপের সিক্কা রিজেন্সির প্রধান শহর মাউমেরেতে একটি ভবনের অংশ ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। ধ্বংসস্তূপ ও ধুলোর মধ্যে আতঙ্কিত মানুষকে রাস্তায় ছুটে বের হতে দেখা যায়।

মাউমেরে বন্দরের কাছে বসবাসকারী সিতি সালফিয়া বিরা নামে ৩৭ বছর বয়সী এক বাসিন্দা বলেন, কম্পন শুরু হওয়ার পর তিনি দ্রুত উঁচু এলাকায় চলে যান। আরও কম্পনের আশঙ্কায় এখনো বাড়িতে ফিরতে সাহস করছেন না বলেও জানান তিনি।

বিএমকেজি জানিয়েছে, ১৯৯২ সালে একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। অস্ট্রেলিয়ার সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সমুদ্রের তলদেশে সংঘটিত এই ভূমিকম্পের কারণে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপ বা অঞ্চলগুলোর জন্য কোনো সুনামির ঝুঁকি নেই।

ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ২০১৮ সালে সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

এই শাখার আরও খবর

মানবাধিকারকর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্য সম্পন্ন

মেলবোর্ন, ১৬ আগষ্ট- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক…

লিঙ্গ নির্ধারণ পরীক্ষার পর দুই অ্যাথলেটের সব পদক বাতিল

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: লিঙ্গ নির্ধারণ পরীক্ষার পর জান্নাত বেগম ও কবিতা রায়ের অর্জিত সব পদক বাতিল করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। নারী বিভাগে প্রতিযোগিতার জন্য…

সাগরপথে ইউরোপে যাওয়া অভিবাসীদের ২৬ শতাংশই বাংলাদেশি, ৬ মাসে মৃত্যু ১,৬৬৮

মেলবোর্ন, ১৬ আগষ্ট- চলতি বছরের প্রথম ছয় মাসে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগরে অন্তত ১ হাজার ৬৬৮ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।…

এসএসসিতে সাফল্য, ঢাকার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির চিঠি-উপহার

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা ঢাকার ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকা জেলার…

ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিব আটক

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার…

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au