বাংলাদেশ

মানবাধিকারকর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্য সম্পন্ন

  • 5:57 am - August 16, 2026
  • পঠিত হয়েছে:৭ বার
মানবাধিকারকর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্য সম্পন্ন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও বিশিষ্ট মানবাধিকারকর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকার পোস্তগোলা মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

রঞ্জন কর্মকার গত ১২ আগস্ট সকাল ১০টা ২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

শনিবার সকাল ১০টার দিকে রঞ্জন কর্মকারের মরদেহ বারডেম হাসপাতালের মর্গ থেকে শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ এবং শেষ শ্রদ্ধা জানান।

পরে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে তাঁর স্মরণে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন এবং ঐক্য পরিষদের গণসংযোগবিষয়ক সম্পাদক ব্রজগোপাল দেবনাথ স্মরণসভাটি সঞ্চালনা করেন।

স্মরণসভায় বক্তারা রঞ্জন কর্মকারের দীর্ঘ কর্মজীবন, মানবিক মূল্যবোধ এবং মানবাধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল দেবনাথ, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডিএন চ্যাটার্জী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আনোয়ার আলম চৌধুরী পারভেজ, মনিসিংহ-ফরহাদ স্মৃতি ফাউন্ডেশনের আনোয়ার জাহিদ, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশিস পাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের অলক সাহা, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিবাস মাঝি এবং প্রয়াত রঞ্জন কর্মকারের বোন তুলু কর্মকার।

বিশিষ্ট মানবাধিকার নেতা রঞ্জন কর্মকার। ছবিঃ সংগৃহীত

এ ছাড়া অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, কানুতোষ মজুমদার, জয়ন্ত কুমার দেব, সন্তোষ শর্মা, রমেন মণ্ডল, ড. তাপস চন্দ্র পাল, সাগর হালদার, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, নারায়ণ সাহা মনি, অ্যাডভোকেট দীপংকর ঘোষ, পদ্মাবতী দেবী, সুজন রায়, দীপংকর চন্দ্র শীল ও সুশান্ত কুমার মহন্তসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটি, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এ ছাড়া নাগরিক সমাজ, নারী প্রগতি সংঘ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট এবং মনিসিংহ-ফরহাদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধিরাও রঞ্জন কর্মকারের প্রতি শ্রদ্ধা জানান।

পরে বেলা ১২টার দিকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও সিনেট ভবনে নেওয়া হয়। সেখানে শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রঞ্জন কর্মকারের মরদেহ পোস্তগোলা মহাশ্মশানে নেওয়া হয়। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।

রঞ্জন কর্মকারের মৃত্যুতে মানবাধিকার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে উল্লেখ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে রঞ্জন কর্মকারের দীর্ঘদিনের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন ও আদর্শ ভবিষ্যতেও মানবাধিকার আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের অনুপ্রেরণা জোগাবে।

এই শাখার আরও খবর

বাবার শেষ বিদায়ে দুই ঘণ্টার প্যারোলে মুক্ত সাবেক ছাত্রলীগ নেতা

মেলবোর্ন, ১৬ আগষ্ট- বাবার মৃত্যুর পর শেষবারের মতো বাবার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন কারাবন্দি নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। দুই ঘণ্টার জন্য…

লিঙ্গ নির্ধারণ পরীক্ষার পর দুই অ্যাথলেটের সব পদক বাতিল

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: লিঙ্গ নির্ধারণ পরীক্ষার পর জান্নাত বেগম ও কবিতা রায়ের অর্জিত সব পদক বাতিল করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। নারী বিভাগে প্রতিযোগিতার জন্য…

সাগরপথে ইউরোপে যাওয়া অভিবাসীদের ২৬ শতাংশই বাংলাদেশি, ৬ মাসে মৃত্যু ১,৬৬৮

মেলবোর্ন, ১৬ আগষ্ট- চলতি বছরের প্রথম ছয় মাসে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগরে অন্তত ১ হাজার ৬৬৮ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন।…

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। শনিবার ভোরে আঘাত হানা এই ভূমিকম্পের পর…

এসএসসিতে সাফল্য, ঢাকার ২৫ মেধাবী শিক্ষার্থীকে ডিসির চিঠি-উপহার

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করা ঢাকার ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকা জেলার…

ট্যাপেন্টাডলসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাসিব আটক

মেলবোর্ন, ১৬ আগস্ট ২০২৬: ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হাসিবকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর কাজলা এলাকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au