খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, ‘১০০০ শতাংশ’ কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন তামিম

  • 12:02 am - August 17, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
ম্যাচ শেষ হওয়ার পরপরই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও নির্বাচকদের পুরো কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম। তিনি বলেন, এই অর্জনে বোর্ডের নয়, পুরো দলেরই কৃতিত্ব।

তামিম বলেন, “যেকোনো দলের জন্য অস্ট্রেলিয়ায় খেলা অনেক কঠিন। ২৩ বছর পর সেখানে গিয়ে যেভাবে বাংলাদেশ দল খেলেছে এবং জিতেছে, তার কৃতিত্ব ১০০০ শতাংশ তাদের।”

তিনি বলেন, খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সবাইকে এই জয়ের কৃতিত্ব দিতে হবে। বোর্ডের ভূমিকা ছিল শুধু দলকে প্রয়োজনীয় সহায়তা, সুযোগ-সুবিধা ও দিকনির্দেশনা দেওয়া।

তামিমের ভাষায়, “এই অর্জনে অন্য কারও কৃতিত্ব নেই। এটি সম্পূর্ণ টিম ম্যানেজমেন্ট, নির্বাচক এবং খেলোয়াড়দের অর্জন।”

ডারউইনে ৯ উইকেটের জয়টি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এই শতাব্দীতে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানেরও টেস্ট জয় নেই। শ্রীলঙ্কা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি।

শুধু তাই নয়, উইকেটের ব্যবধানে বাংলাদেশের এই জয় অস্ট্রেলিয়ার মাটিতে কোনো এশীয় দলের সবচেয়ে বড় জয়।ম্যাচ শেষে অধিনায়ক নাজমুল হোসেনও এই জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন।

এমন ঐতিহাসিক জয়ের পর ক্রিকেটারদের জন্য বিশেষ বোনাস ঘোষণা করা হবে কি না, তা জানতে চাওয়া হলে তামিম বিষয়টি প্রকাশ করতে চাননি।তিনি বলেন, “বোনাসের বিষয়টা আমাদের মধ্যেই, খেলোয়াড় ও বোর্ডের মধ্যে থাকুক। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব।”

তামিম বলেন, এই অর্জনে বিসিবি অত্যন্ত গর্বিত। তাঁর আশা, এই জয় বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, “এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দেবে। এটা শুধু একটি জয় নয়, একটা শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।”অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন চতুর্থ অবস্থানে রয়েছে।

এই চক্রে বাংলাদেশের সামনে আরও গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট রয়েছে।

ঘরের মাঠে চার টেস্টেই জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হতে পারে বাংলাদেশের।তবে এ নিয়ে এখনই বেশি দূরের চিন্তা করতে চান না তামিম। তিনি বলেন, দলের বর্তমান পারফরম্যান্স দেখে যেকোনো কিছুই সম্ভব।

তামিম বলেন, “তারা যেভাবে খেলছে, তাতে যেকোনো কিছু সম্ভব। আমি খুব বেশি দূরের চিন্তা করতে চাই না। এটা টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের কাজ। তারা এটি নিয়ে ভাববে।”

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। এখন সামনে থাকা সিরিজগুলোতে সেই ধারাবাহিকতা ধরে রাখাই হবে দলের বড় চ্যালেঞ্জ।

এই শাখার আরও খবর

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

ডেঙ্গুর থাবায় বিপর্যস্ত দেশ, এখন কী করবে সরকার?

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে মঙ্গলবার (৬ অক্টোবর)। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au