অস্ট্রেলিয়া

জাতীয় শোক দিবসে মেলবোর্নে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, ভিক্টোরিয়া এবং বঙ্গবন্ধু পরিষদ, মেলবোর্নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মরণ করা হয়।

  • 5:01 am - August 17, 2026
  • পঠিত হয়েছে:২০৪ বার
জাতীয় শোক দিবসে মেলবোর্নে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ১৭ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট স্মরণে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টার্নেইট কমিউনিটি লার্নিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগ, ভিক্টোরিয়া এবং বঙ্গবন্ধু পরিষদ, মেলবোর্নের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশ নিয়ে বঙ্গবন্ধুর জীবন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা এবং জাতীয় জীবনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

পাশাপাশি, মেলবোর্নে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের প্রথম স্থায়ী শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের প্রথম স্থায়ী শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবিঃ ওটিএন বাংলা

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, অনলাইন অ্যাক্টিভিস্ট ওমি রহমান পিয়াল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এবারের আয়োজনেও প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ ছিল। ছবিঃ ওটিএন বাংলা

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধুর আদর্শ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের স্মরণে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এবারের আয়োজনেও প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানটি বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়।

এই শাখার আরও খবর

রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ, বক্তব্য প্রত্যাহারের আহ্বান

সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা দাবি করেছেন, রাষ্ট্রপতির বক্তব্য ইসলামের মৌলিক তাওহিদি বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক…

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, অংশ নিলে ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব

দেশে বসবাসরত অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আব্দুল মালেক। তবে উদারতা বা…

ঋণ করে বিদেশে পাঠানো ছেলের মৃত্যুদণ্ড, বিচার ও মরদেহ ফেরত চান বাবা

সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারকে স্বামী-স্ত্রী পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে। তবে নজরুলের বাবা…

৯ মাসে মব সহিংসতায় নিহত ১৮৭, ধর্ষণের শিকার ৬৫৭ নারী ও শিশু

চলতি বছরের প্রথম নয় মাসে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সারা দেশে মব সহিংসতা ও গণপিটুনির ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। একই সময়ে ধর্ষণের শিকার…

অষ্টমী পূজার দিনে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা

দুর্গাপূজার অষ্টমীর দিনে রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৯…

নেতানিয়াহুর পাশে ট্রাম্প, ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নেতানিয়াহুকে পুনর্নির্বাচিত করার বিষয়ে সরাসরি সমর্থন জানাতে অনীহা প্রকাশ করলেও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au