২০২৬ সালের ১৫ আগস্ট চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পাঁচজন নারী নেতা-কর্মী ছিলেন।ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ১৭ আগষ্ট- চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মাদারবাড়ি এলাকার মানসুরাবাদে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভার আয়োজনের অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।
গতকাল ১৫ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত নগরের মানসুরাবাদ এলাকার ‘রয়্যাল টর্চ’ নামের একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ভবনটির মালিক প্রয়াত ফজলুল করিম চৌধুরী।

২০২৬ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের মানসুরাবাদে একটি জমায়েত থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: সংগৃহীত
আজ ১৬ আগস্ট বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই ভবনে জড়ো হয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে। মামলাটি থানার মামলা নম্বর-১২। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।