ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় যেকোনো দিন
মেলবোর্ন, ১৮ আগষ্টঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায় যেকোনো দিন ঘোষণা…
মেলবোর্ন, ১৮ আগষ্টঃ প্রেক্ষাগৃহে দাপট অব্যাহত রেখেছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। মুক্তির তৃতীয় সপ্তাহেও বক্স অফিসে শীর্ষস্থান ধরে রাখা সিনেমাটি বিশ্বব্যাপী ২ বিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে। এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২.০২২ বিলিয়ন ডলার।
এর মধ্য দিয়ে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’কে পেছনে ফেলে স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়কারী সিনেমার স্বীকৃতি পেয়েছে ‘ব্র্যান্ড নিউ ডে’। একই সঙ্গে এটি সনি পিকচার্সের ইতিহাসেও সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে উঠেছে।
হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, উত্তর আমেরিকার বক্স অফিসে টানা তৃতীয় সপ্তাহের মতো শীর্ষস্থান ধরে রেখেছে সিনেমাটি। তৃতীয় সপ্তাহান্তে সেখানে ৭ কোটি ডলার আয় করেছে ‘ব্র্যান্ড নিউ ডে’। এ আয় তৃতীয় সপ্তাহান্তের বক্স অফিস ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। মুক্তির ১৭ দিনের মধ্যেই উত্তর আমেরিকায় সিনেমাটির আয় ৭৮ কোটি ৫৮ লাখ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজার থেকে আয় হয়েছে প্রায় ১২৩ কোটি ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২.০২২ বিলিয়ন ডলার।
এর আগে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ বিশ্বব্যাপী প্রায় ১.৯ বিলিয়ন ডলার আয় করেছিল। নতুন সিনেমাটি সেই রেকর্ড ছাড়িয়ে স্পাইডার-ম্যান সিরিজের নতুন বক্স অফিস রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, ‘ব্র্যান্ড নিউ ডে’ এখন চলচ্চিত্র ইতিহাসে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করা অষ্টম সিনেমা। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর দ্বিতীয় দ্রুততম সিনেমা হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে এটি। ‘এন্ডগেম’ মাত্র ১১ দিনে ২ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছেছিল।
টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। পিটার পার্কার চরিত্রে আবারও দেখা গেছে হল্যান্ডকে। জেন্ডায়া অভিনয় করেছেন এমজে চরিত্রে। সিনেমাটিতে আরও রয়েছেন জ্যাকব ব্যাটালন, জন বার্নথাল, মার্ক রাফালো ও স্যাডি সিং।
সিনেমাটির এই সাফল্য শুধু মার্ভেল ও সনির জন্যই নয়, চলতি বছরের হলিউড বক্স অফিসের জন্যও গুরুত্বপূর্ণ। তৃতীয় সপ্তাহেও উত্তর আমেরিকায় ৭ কোটি ডলারের ব্যবসা করে ‘ব্র্যান্ড নিউ ডে’ যে দর্শকদের আগ্রহ ধরে রেখেছে, তা স্পষ্ট।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au