বিজ্ঞান ও প্রযুক্তি

ভিউ গণনায় বদল

ভিডিও চালু হলেই ভিউ, ইউটিউবের নিয়মে বড় পরিবর্তন

২৪ আগস্ট থেকে নতুন নিয়ম

  • 12:36 am - August 19, 2026
  • পঠিত হয়েছে:১২৫ বার
ভিডিও চালু হলেই ভিউ, ইউটিউবের নিয়মে বড় পরিবর্তন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট: ভিডিওর ভিউ গণনা ও লাইভ সম্প্রচারের নিয়মে বড় পরিবর্তন আনছে ইউটিউব। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়া মাত্রই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বার্তায় ইউটিউব জানিয়েছে, এত দিন বিভিন্ন ধরনের কনটেন্টের জন্য ভিন্ন ভিন্ন ভিউ গণনা পদ্ধতি চালু ছিল। তবে নির্মাতারা কনটেন্টের প্রকৃত পৌঁছানোর পরিমাণ বুঝতে এই বিভ্রান্তি দূর করার দাবি জানিয়ে আসছিলেন। সেই কারণেই নতুন নিয়ম চালু করা হচ্ছে।

এর আগে গত বছর ইউটিউব শর্টসের ক্ষেত্রেও একই ধরনের পরিবর্তন আনা হয়েছিল। টিকটক ও ইনস্টাগ্রামেও ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভিউ গণনা করা হয়। এবার দীর্ঘ ভিডিও ও লাইভ সম্প্রচারের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করবে ইউটিউব।

নতুন নিয়ম চালু হলে অনেক ভিডিওর ভিউ সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়তে পারে। বিশেষ করে যেসব ভিডিও দর্শকের মনোযোগ অল্প সময়ের জন্য আকর্ষণ করে, সেগুলোর ভিউ দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে শুধু ভিউ সংখ্যা দিয়ে কোনো ভিডিওর জনপ্রিয়তা বিচার করা আগের তুলনায় কম নির্ভরযোগ্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তবে নতুন নিয়মের কারণে কনটেন্ট নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au