বিশ্ব

রুশ হামলা

খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০, জেলেনস্কির কঠোর জবাবের হুঁশিয়ারি

  • 2:44 am - August 19, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০, জেলেনস্কির কঠোর জবাবের হুঁশিয়ারি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ আগষ্ট:  ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের পেচেনিহি গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে গ্রামের একটি ব্যস্ত এলাকায় এ হামলা চালানো হয়। ঘটনার পর রাশিয়াকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবোভ জানান, গ্রামের একটি ব্যস্ত মোড়ে পোস্ট অফিস, দোকানপাট ও ক্যাফে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে অন্তত ১৫টি গাড়ি পুড়ে গেছে। এছাড়া ১০টি আবাসিক ভবন, ক্যাফে ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় রাশিয়া দুটি ‘বান্ডেরোল’ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, আবাসিক এলাকায় সাধারণ মানুষের চলাচলের সময় রুশ বাহিনী পেচেনিহি গ্রামের ব্যস্ত মোড়ে হামলা চালিয়েছে। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

জাতিসংঘের ইউক্রেন বিষয়ক মানবাধিকার পর্যবেক্ষণ মিশন জানিয়েছে, তারা হামলার বিষয়ে তথ্য সংগ্রহ করছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি গ্রীষ্মে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির সুযোগ নিয়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা বাড়িয়েছে। এর ফলে জুলাইয়ে ইউক্রেনে বেসামরিক প্রাণহানি আগের মাসের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে।

এদিকে জেলেনস্কির পাল্টা জবাবের হুঁশিয়ারির মধ্যেই রাশিয়ার রাজধানী মস্কো ও আশপাশের এলাকায় বড় ধরনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। মস্কোর মেয়র জানিয়েছেন, ইউক্রেন অন্তত ৬২০টি ড্রোন দিয়ে মস্কো ও এর আশপাশের অঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে।

যুদ্ধ শুরুর পর মস্কো অঞ্চলে ইউক্রেনের চালানো অন্যতম বড় আকাশ হামলা হিসেবে এটিকে দেখা হচ্ছে। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা জোরদার করেছে। তবে হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au