বিনোদন

জোড়া সাপের উপস্থিতি

শাহরুখের ‘মান্নত’-এ ৮ ফুটের সাপ, উদ্ধার একটির-অন্যটি কোথায়?

  • 3:19 am - August 19, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
শাহরুখের ‘মান্নত’-এ ৮ ফুটের সাপ, উদ্ধার একটির-অন্যটি কোথায়? ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ আগষ্ট:  বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বিখ্যাত বাংলো ‘মান্নত’-এ জোড়া সাপের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোমবার রাতে বাড়ির লনে দুটি সাপ দেখতে পান কর্মীরা। পরে সাপ উদ্ধারকারী দল একটি আট ফুট লম্বা সাপ উদ্ধার করলেও অন্যটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাত ৮টার দিকে শাহরুখের বাংলো চত্বরে দুটি সাপ দেখা যাওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল সেখানে যায়। লন ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি সিঁড়ির নিচে লুকিয়ে থাকা সাপটি পাওয়া যায়। উদ্ধার করা সাপটি প্রায় আট ফুট লম্বা ‘ইন্ডিয়ান র‍্যাট স্নেক’ প্রজাতির। এটি বিষধর নয় বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

তবে কর্মীরা শুরুতে দুটি সাপ দেখায় দ্বিতীয় সাপটির খোঁজে দীর্ঘ সময় তল্লাশি চালানো হয়। উদ্ধারকারীদের ধারণা, মানুষের চলাচল ও তল্লাশি শুরু হওয়ার পর সেটি অন্য কোথাও সরে গেছে। সাপটি মান্নতের চত্বরে লুকিয়ে আছে, নাকি বাইরে চলে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রসংলগ্ন এলাকায় অবস্থিত ‘মান্নত’ শাহরুখ খানের অন্যতম পরিচিত সম্পদ। প্রতিদিনই বাংলোটির বাইরে ভক্তদের ভিড় দেখা যায়। বিশেষ করে শাহরুখের জন্মদিন ও ঈদের সময় বাড়িটির সামনে ভক্তদের ব্যাপক সমাগম হয়।

এদিকে শাহরুখ খানকে সামনে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রানী মুখার্জি সহ আরও কয়েকজন অভিনয় শিল্পী রয়েছেন।

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au