বিজ্ঞান ও প্রযুক্তি

চাঁদে স্পেসএক্স রকেটের ধাক্কায় তৈরি বিশাল গর্তের ছবি প্রকাশ করল নাসা

  • 6:26 pm - August 19, 2026
  • পঠিত হয়েছে:৮০ বার
চাঁদে স্পেসএক্স রকেটের ধাক্কায় তৈরি বিশাল গর্তের ছবি প্রকাশ করল নাসা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ আগষ্ট: চাঁদের পৃষ্ঠে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের একটি অংশ আছড়ে পড়ার পর তৈরি হওয়া বিশাল গর্তের নতুন ও স্পষ্ট ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার ‘লুনার রিকনসান্স অরবিটার’ মহাকাশযান থেকে তোলা এসব ছবিতে চাঁদের মাটিতে সংঘর্ষের চিহ্ন এবং গর্তটির চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের উপাদান স্পষ্ট দেখা গেছে।

নাসার বিজ্ঞানীদের বিশ্লেষণ অনুযায়ী, গত ৫ আগস্ট ফ্যালকন-৯ রকেটের বিচ্ছিন্ন হয়ে যাওয়া আপার স্টেজ চাঁদের পৃষ্ঠে অনিয়ন্ত্রিতভাবে আছড়ে পড়ে। এতে চাঁদের মাটিতে প্রায় ৬০ ফুট বা ১৮ মিটার প্রশস্ত এবং প্রায় ১০ ফুট গভীর একটি নতুন গর্ত তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটে রকেটটি মহাকাশে উৎক্ষেপণের প্রায় সাত মাস পর। ২০২৫ সালের জানুয়ারিতে বেসরকারি মহাকাশ সংস্থা ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ‘ব্লু ঘোস্ট-১’ লুনার ল্যান্ডার বহন করে মহাকাশে পাড়ি জমায় স্পেসএক্সের ফ্যালকন-৯। পরে ব্লু ঘোস্ট-১ সফলভাবে চাঁদের পৃষ্ঠে অবতরণ করলেও রকেটের বিচ্ছিন্ন অংশটি মহাকাশে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত গত ৫ আগস্ট সেটি নিয়ন্ত্রণহীন অবস্থায় চাঁদের মাটিতে আঘাত করে।

রকেটটি ঠিক কোথায় আছড়ে পড়েছে, তা শনাক্ত করতে বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশ বিশেষজ্ঞ ও শৌখিন মহাকাশ পর্যবেক্ষকেরা কাজ শুরু করেন। পরে নাসার ‘সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ’ বিভিন্ন হিসাব-নিকাশের মাধ্যমে সম্ভাব্য সংঘর্ষস্থল নির্ধারণ করে। সেই তথ্য দক্ষিণ কোরিয়ার মহাকাশ সংস্থার সঙ্গে ভাগ করে নেয় নাসা।

এর ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার ‘দানুরি’ বা ‘কোরিয়া পাথফাইন্ডার লুনার অরবিটার’ মহাকাশযান ৬ আগস্ট প্রথমবারের মতো সংঘর্ষস্থলটির ছবি তোলে। পরে দানুরি থেকে পাওয়া স্থানাঙ্ক ব্যবহার করে নাসার ‘লুনার রিকনসান্স অরবিটার’ আরও নিখুঁতভাবে ওই এলাকার ছবি ধারণ করে।

নাসা জানিয়েছে, চাঁদের পৃষ্ঠ থেকে প্রায় ৬০ মাইল বা ৯৬ কিলোমিটার ওপর দিয়ে অরবিটারটি যাওয়ার সময় এই ছবি তোলা হয়। তবে নির্দিষ্ট স্থানটি ছবি তোলার উপযোগী অবস্থানে আসা পর্যন্ত মহাকাশযানটিকে প্রায় ছয় দিন অপেক্ষা করতে হয়েছে।

ছবি তোলার সময় নির্ধারণ করাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাসার বিজ্ঞানীদের মতে, ক্যামেরা নির্ধারিত সময়ের মাত্র ১০ সেকেন্ড আগে বা পরে ছবি তুললেও লক্ষ্যস্থলটি ছবির কেন্দ্র থেকে প্রায় ১০ মাইল দূরে সরে যেতে পারত। ফলে সামান্য সময়ের ব্যবধানও ছবি ধারণের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলতে পারত।

ছবিগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, সংঘর্ষের প্রচণ্ড শক্তিতে চাঁদের ভূপৃষ্ঠের প্রায় দেড় ফুট গভীর থেকে ধূলিকণা ও শিলা ছিটকে ওপরে উঠে এসেছে। গর্তটির চারপাশে উজ্জ্বল ও গাঢ় রঙের বিভিন্ন রেখাও দেখা গেছে।

বিজ্ঞানীদের ব্যাখ্যা অনুযায়ী, চাঁদের পৃষ্ঠে দীর্ঘদিন ধরে সৌর বায়ু ও মহাজাগতিক রশ্মির প্রভাবে থাকা পুরোনো ধূলিকণার কারণে গাঢ় রেখাগুলো তৈরি হয়েছে। অন্যদিকে, সংঘর্ষের ফলে চাঁদের অপেক্ষাকৃত গভীর স্তর থেকে বেরিয়ে আসা তাজা উপাদান গর্তের চারপাশে উজ্জ্বল রেখা তৈরি করেছে।

নাসার প্রকাশ করা এসব ছবি শুধু রকেটের সংঘর্ষের প্রভাবই দেখাচ্ছে না, বরং চাঁদের ভূপৃষ্ঠের গঠন ও বিভিন্ন স্তরের উপাদান সম্পর্কে বিজ্ঞানীদের আরও তথ্য সংগ্রহের সুযোগ দিচ্ছে। ফলে এই ঘটনাকে চাঁদের পৃষ্ঠে মহাকাশযানের অনিয়ন্ত্রিত পতনের একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ হিসেবেও দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

লাকেম্বা মসজিদের মাইকে আজান প্রচারের প্রস্তাব ফের বাধার মুখে

মেলবোর্ন, ১৯ আগষ্ট: অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা মসজিদের মিনার থেকে লাউডস্পিকারে আজান প্রচারের প্রস্তাব আবারও বড় ধরনের বাধার মুখে পড়েছে। শব্দদূষণ নিয়ে উদ্বেগ এবং স্থানীয় বাসিন্দাদের…

কলকাতার হোটেলে আগুনে নিহত বাংলাদেশিদের ৪ জন একই পরিবারের

মেলবোর্ন, ১৯ আগষ্ট: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে চারজন একই পরিবারের। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।…

নভেম্বরে কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

মেলবোর্ন, ১৯ আগষ্ট: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আগামী নভেম্বরে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য হোয়াইট হাউসের কর্মকর্তাদের…

ইমাম-উলামা পরিষদের আপত্তি, প্রশাসনের সিদ্ধান্তে কনসার্ট বন্ধ

মেলবোর্ন, ১৯ আগষ্ট: কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কণ্ঠশিল্পী নোবেল, জুনায়েদ ও অ্যাশেজ ব্যান্ডের শিল্পীদের অংশগ্রহণে একটি কনসার্ট। তবে ইমাম-উলামা…

ইরান যুদ্ধ: ‘সংঘাত মাত্র শুরু’, দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তেহরান

মেলবোর্ন, ১৯ আগষ্ট: ইরান যুদ্ধ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছানোর পর বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত এখন…

হোটেলকাণ্ডে সিডনি সোয়ান্সের পাঁচ খেলোয়াড় পুরো ২০২৬ মৌসুম থেকে নিষিদ্ধ

মেলবোর্ন, ১৯ আগষ্ট: সিডনি সোয়ান্সের পাঁচ খেলোয়াড়কে ২০২৬ সালের এএফএল মৌসুমের বাকি সব ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে। মেলবোর্নের একটি হোটেলে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় ক্লাবের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au