লাকেম্বা মসজিদের মাইকে আজান প্রচারের প্রস্তাব ফের বাধার মুখে
মেলবোর্ন, ১৯ আগষ্ট: অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা মসজিদের মিনার থেকে লাউডস্পিকারে আজান প্রচারের প্রস্তাব আবারও বড় ধরনের বাধার মুখে পড়েছে। শব্দদূষণ নিয়ে উদ্বেগ এবং স্থানীয় বাসিন্দাদের…
মেলবোর্ন, ১৯ আগষ্ট: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আগামী নভেম্বরে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য হোয়াইট হাউসের কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) বুধবার এক প্রতিবেদনে হোয়াইট হাউসের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী নভেম্বরে চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশের এই জোটের সদস্যরাষ্ট্রগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা সম্মেলনে অংশ নেবেন।
এপেক সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাবেন ট্রাম্প। ওই সফরের সময়ই কিম জং উনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা করছেন তিনি। বৈঠকের সম্ভাব্য আয়োজন নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্ভাব্য বৈঠক নিয়ে ডব্লিউএসজে হোয়াইট হাউসের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করলে একজন মুখপাত্র বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট যথাযথ সময়ে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন।’
তবে এ বিষয়ে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি ডব্লিউএসজে।ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট, যিনি উত্তর কোরিয়ার কোনো সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি বৈঠক করেছেন।
নিজের প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠক করেন ট্রাম্প। ২০১৮ সালে সিঙ্গাপুরে প্রথমবারের মতো তাঁদের বৈঠক হয়। এরপর ২০১৯ সালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
তৃতীয় বৈঠক হয় ২০১৯ সালের জুনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক এলাকায়। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রাখেন ট্রাম্প।
নতুন করে কিমের সঙ্গে বৈঠকের উদ্যোগ সফল হলে এটি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
সূত্র-ওয়ালস্ট্রিট জার্নাল, আনাদোলু এজেন্সি
এসএমডব্লিউ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au