খেলা

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

  • 2:24 am - August 20, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে চলমান তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। আর্জেন্টিনার আদালতে এক বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করেছেন, ম্যারাডোনার কিডনি ক্রমশ বিকল হয়ে পড়লেও চিকিৎসকেরা বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে দেখেননি। তার মতে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

বুয়েনস আইরেসের আদালতে নেফ্রোলজিস্ট হার্নান ট্রিমার্কি জানিয়েছেন, ম্যারাডোনার চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগের ভিত্তি রয়েছে। তাঁর ভাষ্য, ম্যারাডোনার প্রতিদিন রক্তপরীক্ষা ও শারীরিক গুরুত্বপূর্ণ সূচকগুলো পর্যবেক্ষণ করা প্রয়োজন ছিল। কিন্তু মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ তাঁর কোনো রক্তপরীক্ষা করা হয়নি।

২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের পর তিনি ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হয়েছিলেন। পরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি তাঁর ফুসফুসে পানি জমেছিল। বুয়েনস আইরেসের কাছে একটি ভাড়াবাড়িতে তাঁর মৃত্যু হয়।

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলা হয়েছিল কি না, তা নিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ সাতজনের বিরুদ্ধে তদন্ত চলছে। হাসপাতালে ভর্তি না করে তাঁকে ভাড়া বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্তও তদন্তের আওতায় রয়েছে।

আদালতে ট্রিমার্কি আরও বলেন, ম্যারাডোনার মাদকাসক্তি, স্থূলতা ও উচ্চ রক্তচাপ তাঁর শারীরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। মৃত্যুর আগে তাঁর শরীর ফুলে ওঠার বিষয়টিও গুরুতর শারীরিক অবনতির ইঙ্গিত ছিল বলে জানান তিনি। এর আগে আদালতে ম্যারাডোনার মৃত্যুর সময়কার ছবি এবং ময়নাতদন্তের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। ময়নাতদন্তের তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে কয়েক ঘণ্টা ধরে তিনি শারীরিক যন্ত্রণায় ছিলেন।

এ নিয়ে তিনজন বিশেষজ্ঞ আদালতে চিকিৎসকদের গাফিলতির বিষয়ে মত দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আগামী সেপ্টেম্বরের মধ্যে বিচারক মামলাটির রায় দিতে পারেন বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au