বিজ্ঞান ও প্রযুক্তি

ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস

  • 2:42 am - August 20, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফোন নম্বর শেয়ার না করেই ইউজার নেমের মাধ্যমে যোগাযোগের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে WhatsApp। তবে ভারতে ফিচারটি চালুর আগে Meta-কে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং সরকারের সঙ্গে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ভারতে ফিচারটি চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি WhatsApp জানিয়েছে, ব্যবহারকারীরা নির্দিষ্ট ইউজারনেমের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। গত ২৯ জুন থেকে বিশ্বজুড়ে ধীরে ধীরে এই ফিচারটি চালু করার প্রক্রিয়া শুরু হয়। নতুন ব্যবস্থায় কাউকে যোগাযোগের জন্য নিজের ফোন নম্বর শেয়ার করতে হবে না; শুধু নির্দিষ্ট ইউজারনেম জানলেই যোগাযোগ করা যাবে।

WhatsApp-এর দাবি, নতুন এই ব্যবস্থা ব্যবহারকারীদের ফোন নম্বরের গোপনীয়তা আরও সুরক্ষিত করবে। তবে ফিচারটি নিয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকলে ভুয়া অ্যাকাউন্ট, পরিচয় জালিয়াতি এবং অনলাইন প্রতারণার ঝুঁকি বাড়তে পারে।

বিশেষ করে জনপ্রিয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একই ধরনের ইউজারনেম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার আশঙ্কা রয়েছে। এ কারণে নতুন ফিচার চালুর আগে এর নিরাপত্তা ব্যবস্থা ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে মেটার কাছে বিস্তারিত জানতে চেয়েছে ভারত সরকার।

ভারতের বর্তমান আইন অনুযায়ী, WhatsApp ও Telegram-এর মতো মেসেজিং প্ল্যাটফর্মে ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গে ভেরিফায়েড মোবাইল নম্বর যুক্ত রাখার বাধ্যবাধকতা রয়েছে। ২০২৪ সালের টেলিকম সাইবার সিকিউরিটি নিয়মে ডিজিটাল জালিয়াতি ঠেকাতে এই ব্যবস্থা রাখা হয়েছে।

সরকারের নোটিসের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি Meta। সরকারের সঙ্গে আলোচনা ও ব্যাখ্যা পর্যালোচনার পর ভারতে WhatsApp-এর ইউজারনেম ফিচার চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আপাতত ভারতীয় ব্যবহারকারীদের নতুন এই সুবিধার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au