বাংলাদেশ

নিখোঁজের দুই দিন পর বাগানে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

  • 3:15 am - August 20, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
নিখোঁজের দুই দিন পর বাগানে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর রাবেয়া খাতুন (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত রাবেয়া পাংশা উপজেলার নারানপুর পূর্ব রেলগেট এলাকার হোসেন আলীর মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন রাবেয়া। এ ঘটনায় তাঁর বড় বোন পাংশা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, গলায় ফাঁস দেওয়াসহ শারীরিক নির্যাতনের মাধ্যমে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে না।

নিহতের এক স্বজন দাবি করেছেন, রাবেয়াকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে এবং তাঁর একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পরিবার।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই শাখার আরও খবর

অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, চীনা নাগরিকসহ আটক ২

মেলবোর্ন, ২০ আগষ্ট: যশোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে…

স্ত্রীর আপত্তিতে হলিউডের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন টোটা রায়চৌধুরী

মেলবোর্ন, ২০ আগষ্ট: হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় এবং সেটি নিয়ে তাঁর স্ত্রীর…

দুই দশকে কলকাতায় বড় অগ্নিকাণ্ডে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

মেলবোর্ন, ২০ আগষ্ট- সরকার বদলেছে একাধিকবার। বামফ্রন্টের পর তৃণমূল কংগ্রেস, এরপর বিজেপির শাসন। কিন্তু কলকাতায় বড় অগ্নিকাণ্ডের চিত্র খুব একটা বদলায়নি। গত দুই দশকে শহরটিতে…

ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফোন নম্বর শেয়ার না করেই ইউজার নেমের মাধ্যমে যোগাযোগের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে WhatsApp। তবে ভারতে ফিচারটি চালুর আগে Meta-কে বিস্তারিত ব্যাখ্যা…

মারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাডোনার মৃত্যু নিয়ে চলমান তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। আর্জেন্টিনার আদালতে এক বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করেছেন, মারাদোনার কিডনি ক্রমশ…

টার্মিনালে এলএনজি শেষ, আবারও কমল গ্যাস সরবরাহ

মেলবোর্ন, ২০ আগষ্ট- মহেশখালীতে এক্সিলারেট পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মজুত শেষ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। কার্যক্রম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au