নিখোঁজের দুই দিন পর বাগানে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ
মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর রাবেয়া খাতুন (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে…
মেলবোর্ন, ২০ আগষ্ট: যশোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের আরএন রোড এলাকার মিঠু হার্ডওয়্যার স্টোরের সামনে থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক দুজন হলেন চীনা নাগরিক চাওশিং এবং যশোর শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইব্রাহিম। বর্তমানে তারা কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক মিঠু মজুমদার জানান, যশোর আইটি পার্কে কর্মরত পরিচয় দিয়ে ইমরানসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর দোকান থেকে মালামাল কিনতেন। গত সোমবার চীনা নাগরিকসহ কয়েকজন তাঁর দোকানে এসে ৪৬ হাজার টাকার পণ্য কেনেন। পরে মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে তাঁর ব্যাংক হিসাবে ৭ লাখ টাকা পাঠান।
অভিযোগ অনুযায়ী, পণ্যের দাম বাদে বাকি টাকা ফেরত দেওয়ার কথা বলে চেক চান ওই ব্যক্তিরা। নিজের ব্যাংক হিসাবে ৭ লাখ টাকা জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে মিঠু তাদের একটি চেক দেন। পরে ওই চেক ব্যবহার করে ব্যাংক থেকে পুরো টাকা তুলে নিয়ে তারা চলে যান।
এর কিছুক্ষণ পর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মিঠুকে ব্যাংকে ডেকে জানায়, ঢাকার টঙ্গি এলাকার একটি শাখার গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা তাঁর হিসাবে স্থানান্তর করা হয়েছিল। পরে সেই টাকা চেকের মাধ্যমে তুলে নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তিনি কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
বুধবার বিকেলে আরএন রোড এলাকায় চীনা নাগরিক চাওশিং ও ইব্রাহিমকে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে দেওয়া হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চীনা নাগরিকের নাম প্রাথমিক ভাবে জানা গেলেও তাঁর বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং হ্যাক হওয়া ব্যাংক হিসাব থেকে কীভাবে টাকা স্থানান্তর ও উত্তোলন করা হয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au