বিশ্ব

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

  • 5:41 am - August 20, 2026
  • পঠিত হয়েছে:১৩৫ বার
১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে দেখা গেছে, মাত্র ১১০০ বর্গফুটের একটি পাঁচতলা ভবনে একাধিক হোটেল, অফিস ও আবাসিক পরিবার পাশাপাশি অবস্থান করছে। কোথাও পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই, কোথাও বৈদ্যুতিক তারের জটলা ও সরু সিঁড়ি ঝুঁকি আরও বাড়িয়েছে।

ফ্রি স্কুল স্ট্রিট থেকে মার্কুইস স্ট্রিট পর্যন্ত নিউ মার্কেটের আশপাশের এলাকা মূলত হোটেলপাড়া হিসেবে পরিচিত। চিকিৎসা ও ব্যবসায়িক কাজে কলকাতায় আসা, বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের মধ্যে এসব হোটেলের চাহিদা রয়েছে। কিন্তু ‘শিখা ইন’-এর অগ্নিকাণ্ডের পর কাছাকাছি কয়েকটি হোটেলে ঘুরে দেখা যায়, অতিথিদের নিরাপত্তার তুলনায় ব্যবসায়িক ব্যবস্থাপনাই যেন বেশি গুরুত্ব পেয়েছে।

শিখা ইন থেকে প্রায় ১৫০ মিটার দূরের একটি পাঁচতলা ভবনে দেখা যায়, প্রতিটি তলায় একাধিক হোটেল রয়েছে। ভবনের সিঁড়ির পাশে বৈদ্যুতিক তার ও মিটার বক্সের জটলা। কয়েকটি তলায় হোটেলের পাশাপাশি অফিস ও আবাসিক পরিবারও রয়েছে। কোথাও সিসি ক্যামেরা, ফ্রি ওয়াই-ফাই ও এসির ব্যবস্থা থাকলেও অগ্নিনির্বাপক যন্ত্র চোখে পড়েনি।

তিনতলায় একটি লিফট দীর্ঘদিন ধরে বন্ধ বলে মনে হয়েছে। লিফটের সামনে রাখা ছিল বিভিন্ন মালপত্রের বস্তা। পাশেই সরু জায়গায় রান্নার ব্যবস্থা করা হয়েছে। সেখানে গ্যাসের চুলা ও সিলিন্ডারও ছিল। অথচ আগুন লাগলে দ্রুত মোকাবিলার মতো কোনো সরঞ্জাম চোখে পড়েনি।

চারতলায় হোটেলের পাশাপাশি বসতবাড়ি ও অফিসও রয়েছে। একটি হোটেলে সিসি ক্যামেরা থাকলেও অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা দেখা যায়নি। ভবনটির পাঁচতলায় গিয়ে ছাদেও বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি।

পরে এক হোটেল কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, ভবনটিতে মোট চারটি হোটেল রয়েছে এবং পাঁচতলা মিলিয়ে প্রায় ৪০টি কক্ষ রয়েছে। আগুন নেভানোর জন্য প্রায় ১০টি ফায়ার সিলিন্ডার আছে বলে তিনি দাবি করেন। তবে ফায়ার অ্যালার্ম বা কেন্দ্রীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আছে কি না, সে বিষয়ে তিনি কোনো উত্তর দেননি।

এর আগে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুনে ৯ জনের মৃত্যু হয়। পাঁচতলা ভবনের মাত্র প্রায় ১১০০ বর্গফুট জায়গার মধ্যে একাধিক কক্ষ ও শৌচাগার ছিল। ওই অগ্নিকাণ্ডের পরই নিউ মার্কেট এলাকার ছোট ও ঘনবসতিপূর্ণ হোটেল গুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সুত্রঃ আনন্দ বাজার

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au