খেলা

ইসলাম গ্রহণের খবর গুজব, যা বললেন রবার্তো কার্লোস

  • 12:15 pm - August 20, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
রবার্তো কার্লোস । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কয়েকদিন ধরে এমন খবর ছড়িয়ে পড়েছিল দেশি-বিদেশি গণমাধ্যমে। তবে সেই খবরকে সরাসরি গুজব ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৫৩ বছর বয়সী সাবেক এই ফুটবলার।

বুধবার সৌদিভিত্তিক গণমাধ্যম ‘ওকাজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খোলেন রবার্তো কার্লোস। তিনি জানান, ইসলাম গ্রহণের খবরটি সত্য নয়। তবে ইসলাম ধর্ম ও মুসলিমদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে তুরস্কের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ব্রাজিলের মুসলিম সমাজের পরিচিত মুখ শেখ জিহাদ হামাদার কাছে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। পরে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, কার্লোস দীর্ঘদিন ধরে ওই শেখের সান্নিধ্যে ছিলেন এবং প্রায় চার সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন।

এমন দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে কার্লোসের ব্যক্তিগত জীবনের একটি ছবি ছড়িয়ে পড়ার পর গুঞ্জন আরও জোরালো হয়।

তবে ওই ছবির ব্যাখ্যাও দিয়েছেন কার্লোস। তিনি জানান, তাঁর বিয়েতে পারিবারিকভাবে ক্যাথলিক রীতি অনুসরণ করে অনুষ্ঠান করা হয়েছিল। একই সঙ্গে তাঁর স্ত্রী ও স্ত্রীর পরিবারের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে মুসলিম রীতিতেও আলাদা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কার্লোস বলেন, তাঁর স্ত্রী নিয়মিত নামাজ পড়েন এবং তিনি তা দেখতে পছন্দ করেন। তবে এসব কারণে তাঁর নিজের ইসলাম গ্রহণের যে খবর ছড়িয়েছে, সেটি সত্য নয়।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে পরিচিত রবার্তো কার্লোস ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জিতেছেন। দীর্ঘ ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে একাধিক শিরোপাও জিতেছেন তিনি।

এই শাখার আরও খবর

নতুন শাখার উদ্বোধন ঘিরে হট্টগোল, আহত ক্রেতারা ক্ষুব্ধ

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড Glassons-এর নতুন শাখার উদ্বোধন ঘিরে সিডনির Westfield Miranda শপিং সেন্টারে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। উপহার ও ভাউচারের আশায়…

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

মেলবোর্ন, ২০ আগষ্ট- খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট…

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au