বাংলাদেশ

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

  • 1:36 pm - August 20, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট: সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে বের হতে দেখা যায়। কারাগার থেকে বেরিয়ে তিনি সরাসরি একটি পিজন ভ্যানে ওঠেন। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কারাগার এলাকা থেকে নিয়ে যাওয়া হয়।

দীপু মনির মেয়ে তানি দীপাবলি বুধবার (১৯ আগস্ট) দুপুরে মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী আবেদনটি মঞ্জুর করেন।

জেলা প্রশাসনের অনুমোদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা প্যারোলে মুক্ত থাকবেন দীপু মনি। এ সময় তিনি প্রয়াত স্বামীর মরদেহ দেখতে এবং জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নিতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছিলাম। জেলা প্রশাসক ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।’

আইনজীবী আরও বলেন, দীপু মনির কারাবন্দিত্বের দুই বছর পূর্ণ হয়েছে। এর আগে তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করা হলেও তা পাওয়া যায়নি। স্বামীর মৃত্যুর পর এবার প্যারোলে মুক্তির সুযোগ পেলেন তিনি।

যেভাবে হবে তৌফিক নেওয়াজের জানাজা দাফন

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে প্যারোলে থাকা দীপু মনি স্বামীর মরদেহ দেখবেন।

এরপর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

জানাজা ও দোয়া শেষে ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

এই শাখার আরও খবর

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক…

দিল্লি বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আল-কায়েদার শাখার বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস…

ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরেও, বেশি ঝুঁকিতে ৫ জেলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই বাড়ছে। তবে অগাস্টের তিন সপ্তাহেই জুলাইয়ের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস)…

নতুন শাখার উদ্বোধন ঘিরে হট্টগোল, আহত ক্রেতারা ক্ষুব্ধ

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড Glassons-এর নতুন শাখার উদ্বোধন ঘিরে সিডনির Westfield Miranda শপিং সেন্টারে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। উপহার ও ভাউচারের আশায়…

ইসলাম গ্রহণের খবর গুজব, যা বললেন রবার্তো কার্লোস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কয়েকদিন ধরে এমন খবর ছড়িয়ে পড়েছিল দেশি-বিদেশি গণমাধ্যমে।…

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au